প্রতীকী ছবি
সারাদেশ

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. নূরুল ইসলাম (৩৫)।

আরও পড়ুন: মাদক কারবারির সঙ্গে গোলাগুলি হয়েছে

সোমবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেতগড়া এলাকার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মো. নূরুল ইসলাম ওই ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যা হলেই পার্শ্ববর্তী ভারতীয় সীমান্তের পাহাড় থেকে বন্যহাতি নেমে আসে। পাকা ধানক্ষেতে হাতি নেমে এসে ধানের ক্ষতি করে। এ জন্য গ্রামবাসী সতর্ক থাকে। নিহত কৃষক নূরুলসহ বেশ কয়েকজন কৃষক ক্ষেতের কাছাকাছি সোমবার রাতে অবস্থান নেয়। অনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্যহাতির পাল আক্রমণ করলে স্থানীয়রা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে হাতি শুঁড় দিয়ে টেনে এবং মাথায় আঘাত করলে নূরুল ইসলাম গুরুতর আহত হন। পরে গ্রামবাসী একত্রে ধাওয়া করলে হাতিগুলো পাহাড়ের দিকে চলে যায়।

আরও পড়ুন: ফায়ার একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি

পরে আহত নূরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম ওই কৃষককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের বাবার নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা