সারাদেশ

ত্রিমুখী সংঘর্ষে হতাহত ১২

সান নিউজ ডেস্ক: নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের দুটি যাত্রীবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।

আরও পড়ুন: আকবরের মৃত্যুতে কষ্ট পেলেন পূর্ণিমা!

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে রায়পুরার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬) এবং চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় কিশোরগঞ্জের ভৈরবমুখী একটি যাত্রিবাহী বাস বিআরটিসিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী মাছভর্তি একটি পিকআপ বাস দুটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং আরও ১০ জন আহত হয়।

আরও পড়ুন: আমাকে নিয়ে ট্রল হয়

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌরাগুধা গ্রামের কামাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইদুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ এখনো ভৈরব হাইওয়ে থানায় আছে। পরিচয় শনাক্ত এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা