সারাদেশ

আইডি হ্যাক করে প্রতারণা, গ্রেফতার ৩

সান নিউজ ডেস্ক: প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো আইডি হ্যাক করে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রন্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার (১৫ নভেম্বর) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. ফ. ম. আল কিবরিয়া।

আরও পড়ুন: ডিজিএফআই কর্মকর্তা নিহত

এর আগে রোববার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার একটি মেস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই শিক্ষার্থী হলেন- চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. রেজোয়ান ইসলাম ও সাকিব। অন্যদিকে নাটোরের তরুণের নাম রবিন। এ সময় তাদের কাছ থেকে ইমো হ্যাক ও প্রতারণার কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন এবং সাতটি সিম কার্ড জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. ফ. ম. আল কিবরিয়া জানান, তারা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো। চক্রের সদস্যরা প্রথমে ইমো ব্যবহারকারী প্রবাসীদের নম্বর সংগ্রহ করেন। পরে তারা কৌশলে টার্গেট করা প্রবাসীর ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নেন। পাসওয়ার্ড পাওয়ার পর তারা সেই আইডি থেকে পাঠানো কথোপকথন ও মেসেজ পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে প্রবাসীদের বিকাশে বড় অংকের টাকা পাঠাতে বলেন। এ বিষয়ে খিলগাঁও থানার নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সোপর্দ করা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন: আকবরের মৃত্যুতে কষ্ট পেলেন পূর্ণিমা!

মোবাইল বা ইমোতে আসা ওটিপি কোনোভাবেই কাউকেই শেয়ার করা যাবে না জানিয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগের এডিসি নাজমুল জানান, এ ধরনের অপকর্ম করত নাটোরের লালপুরে একটি গ্রুপ তৈরি হয়েছে। সেখানকার অনেককেই শনাক্ত করেছে ডিএমপির সিটি-সাইবার। শিগগিরই সেখানে বড় ধরনের অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা