সীমান্তে সংঘর্ষ, ডিজিএফআই কর্মকর্তা নিহত
জাতীয়
সীমান্তে সংঘর্ষ

ডিজিএফআই কর্মকর্তা নিহত

সান নিউজ ডেস্ক : বান্দরবান জেলার তুমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে চোরাকারবারি-সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের (বিমানবাহিনীর কর্মকর্তা) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের একজন সদস্য।

আরও পড়ুন : ফারদিন হত্যার কারণ জানা যায়নি

সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এই তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার (১৪ নভেম্বর) মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

আরও পড়ুন : গড় আয়ু ৭৫-৭৬ নিয়ে যেতে চাই

বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হয়েছেন। এসময় আহত হন র‌্যাবের একজন সদস্য।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা