জাতীয়

গড় আয়ু ৭৫-৭৬ নিয়ে যেতে চাই

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার জীবদ্দশায়, প্রধানমন্ত্রীর জীবদ্দশায় দেশের গড় আয়ু ৭৫-৭৬ নিয়ে যেতে চাই। এটা কঠিন নয়। আমরা চাইলে এটিকে ৮০ বছরেও নিয়ে যেতে পারি। আমরা সার্বিকভাবে দেশের একটা অগ্রগতি চাই।

আরও পড়ুন: ফখরুল সাহেবদের লজ্জা নাই

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে বারডেম হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বারডেম হাসপাতালের অধ্যাপক মো. ফারুক পাঠান। ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী প্রমুখ।

এম এ মান্নান বলেন, আমার মনে হয়, অসংখ্য মানুষ এখনও সচেতন নয়। ভাতের ওপরই নেশা ছিল, অন্যান্য খাবার কম থাকায় ভাতটা খেয়েই আমরা অভ্যস্ত। লেবার যারা আছেন, তাদেরকে তাৎক্ষণিক শক্তি ভাতই দেয়। আমারও ভাতের জন্য আক্ষেপ হয়। ভালো ভালো খাবার চোখের সামনে দিয়ে যায়, খেতে পারি না। আমার আফসোস। তবে হয়তো কিছুদিন বেশি আয়ু পেয়েছি। এটি যদি আমার ত্যাগের কারণে হয়, তাহলে সেটি খুবই আনন্দের।

আরও পড়ুন: মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ ডলার

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা যে পরিমাণ বাজেট ব্যয় করি, অনেক দেশের জন্যই ঈর্ষণীয়। তবে, প্রতিবেশী দেশগুলোর তুলনায় স্বাস্থ্যখাতে আমাদের বরাদ্দ কম। এরপরও এই খাতে আমাদের সফলতা অনেক। স্বাস্থ্য খাতে আমাদের চেয়ে ভারত, এমনকি মালদ্বীপের বরাদ্দও বেশি। তবে, আমরা যেটি দিচ্ছি, সেটিও একেবারে কম নয়। স্বাস্থ্য খাতের বর্তমান ব্যয় একটা সময়ে আমাদের মোট উন্নয়ন বাজেটের চেয়ে বেশি। তবুও আমরা বলি তুলনামূলক ভাবে আমরা কম ব্যয় করছি।

তিনি আরও বলেন, আমাদের গড় আয়ু বেড়েছে, শিশু-মাতৃ মৃত্যু হার কমে এসেছে। এ বিষয়গুলো আরও বেশি নজর দিতে হবে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যের বিষয়ে খুবই আগ্রহী। তিনি চান, প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে যেন আমরা বেশি যাই। বেশি করে তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা শিক্ষা, স্বাস্থ্যসহ সবকিছুতেই আমরা ঊর্ধ্বগামীতার দিকেই যাচ্ছি।

আরও পড়ুন: রিজার্ভ মানুষের কল্যাণে খরচ করতে হবে

ডায়াবেটিস প্রসঙ্গে এম এ মান্নান বলেন, আমি নিজেও ডায়াবেটিস রোগী, এ রোগ সম্পর্কে যতটুকু জানি আতঙ্কের কিছু নেই। তবে, সচেতনতাটা খুবই জরুরি। আমি ইন্টারনেটে প্রচুর ডায়াবেটিস নিয়ে ডাক্তারদের ভিডিও দেখি। অন্যান্য রোগের চেয়ে ডায়াবেটিসকে আমার কাছে জটিল মনে হয়। এটা নিয়ে আগ্রহ সারা বিশ্বব্যাপী। আমি নিজে আক্রান্ত তাই খোঁজখবর রাখি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা