রাজনীতি

ফখরুল সাহেবদের লজ্জা নাই

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের লজ্জা আসলে নাই। অবশ্য পদ্মা সেতু সবার জন্য বানানো হয়েছে।

আরও পড়ুন: ইস্তাম্বুলে হামলাকারীসহ গ্রেফতার ২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুপিসারে পদ্মা সেতুর ওপর দিয়ে এসেছেন। লজ্জা থাকলে পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চালানোর কারণে তাদের জাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠা প্রয়োজন ছিল।

সোমবার (১৪ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৭) অংশগ্রহণ শেষে দেশে ফিরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকরা প্রশ্ন করলে এসব কথা বলেন। এর আগে ফরিদপুরের সমাবেশ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু হয়ে ঢাকায় ফেরেন।

আরও পড়ুন: শিক্ষকদের ১০ম গ্রেড দিতে হাইকোর্টের রুল

হাছান মাহমুদ বলেন, ‘লজ্জা যদি থাকতো পদ্মা সেতুতে ওঠার আগে তাদের বলা উচিত ছিল- পদ্মা সেতু নিয়ে আমরা যে অপপ্রচার করেছি তার জন্য জাতির কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমাপ্রার্থী। ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠা প্রয়োজন ছিল। লজ্জা-শরম নাই সে জন্য চুপিসারে পদ্মা সেতুর ওপর দিয়ে এসেছে। তবে পদ্মা সেতু সবার জন্যই আওয়ামী লীগ সরকার নির্মাণ করেছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু নিয়ে কত কথা। সোনার মূল্য দিয়ে পণ্যের মূল্য বিবেচনায় নিলে হার্ডিঞ্জ ব্রিজ বানাতে যে খরচ হয়েছিল সে সময়, তার অনুপাতে পাঁচ ভাগের এক ভাগ হয়েছে পদ্মা সেতুতে।

আরও পড়ুন: ফরিদপুরে ৫ জনের যাবজ্জীবন

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আজ প্রায় ১৪ বছর ধরে বলে আসছ সরকারের পতন ঘটাবে এবং পতন না ঘটলে তারা ঘরে ফিরে যাবে না। অবশ্য প্রত্যেকটা সমাবেশের পর তারা ঘরেই ফিরে যায়। তারা যতই দাবি করছে, এতে একটা লাভ হচ্ছে আমাদের, আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে। আওয়ামী লীগের কর্মীদের একটা গুণ হচ্ছে কেউ যদি খোঁচা দেয় তখন ঐক্যবদ্ধ হয়ে উজ্জীবিত হয়।

তিনি আরও বলেন, বিএনপির এই আন্দোলন-আন্দোলন ভাবের কারণে আমাদের কর্মীরা উজ্জীবিত হচ্ছে। সেটিরই বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন, যুবলীগের যে সমাবেশ হয়েছে সেখানে লাখ লাখ যুবকের সমাবেশ হয়েছে। তাদের মতো এত হাঁকডাক তারা দেয়নি। এটা যুবলীগের সমাবেশ, আওয়ামী লীগের নিজের সমাবেশ না। বিএনপির আন্দোলনের কারণে আমাদের কর্মীরা উজ্জীবিত হচ্ছে, চাঙ্গা হচ্ছে এবং অপশক্তির সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছে।

আরও পড়ুন: খেরসনে ৪০০ যুদ্ধাপরাধ করেছে রাশিয়া

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকার মেগাপ্রকল্প থেকে বিধবাভাতা পর্যন্ত সব লুটপাট করে খেয়ে নিচ্ছে এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, উনারা পরপর পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। চারবার এককভাবে, আরেকবার যৌথভাবে। যারা চোর, বিশ্বচোর তারা সবকিছুতেই চুরির গন্ধ খোঁজে। নিজেরা বিশ্বচোর তো সেজন্য সবকিছুতে চুরির গন্ধ খোঁজে।

তিনি আরও বলেন, যখন ক্ষমতায় ছিল, তখন হাওয়া ভবন বানিয়ে সব ব্যবসার মধ্যে চাঁদাবাজি করেছে। মির্জা ফখরুল একটি কথা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে বলেছেন সরকারের পতন হলে তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার হবে। অর্থাৎ হাওয়া ভবনের বিশ্বচোর আবার বাংলাদেশে আসবে এবং উনার নেতৃত্বে ওনারা জাতীয় সরকার গঠন করতে চায়। দেশের মানুষ এটা কখনো মেনে নেবে না।

আরও পড়ুন: আমাকে নিয়ে ট্রল হয়

বিএনপির সমাবেশের আগে লঞ্চ, বাস, ট্রাক ধর্মঘট প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, কারণ বিএনপি লঞ্চ, বাস, ট্রাক সবকিছু আগুন দিয়ে পুড়িয়েছিল। যখন বিএনপির সমাবেশ করে তখন লঞ্চ, বাস, ট্রাকের মালিকরা আতঙ্কে ধর্মঘট করে। কারণ তারা অতীতে সমাবেশের নামে, আন্দোলনের নামে বাস-ট্রাক পুড়িয়েছে। বাস-ট্রাকের মানুষ পুড়িয়েছে, যাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি। সেখানে মানুষের যা আহাজারি, কান্না, এই কান্নার জন্য দায়ী বিএনপি। তারা সবাই বিএনপির বিচার দাবি করেছে।

তিনি আরও বলেন, বাস-ট্রাক মালিক শ্রমিক সমিতিতে সব দল আছে। ওখানে শুধু আওয়ামী লীগের নেতার আছে তা নয়। ওখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ থেকে শুরু করে অন্যান্য দল সেখানে আছে। তারাই তো ধর্মঘটের ডাক দিয়েছে।

আরও পড়ুন: ৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

জিয়ার কবর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি মায়ের কান্নার দাবি অত্যন্ত যৌক্তিক। যেভাবে জিয়াউর রহমান হাজার হাজার সেনাবাহিনী অফিসারকে বিনাবিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, আজ সারাদেশে তাদের পরিবারের সদস্যরা ডুকরে কাঁদছে। তাদের কান্নার আওয়াজও করার সুযোগ করে দেওয়া হয়নি অতীতে। তাদের দাবি যৌক্তিক। এ দাবির প্রতি আমার সহমর্মিতা আছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

চায়না দুয়ারি জালের দাপট, বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ 

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশ...

গজারিয়ায় ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

গুইমারা উপজেলায় প্রথম ধাপে খাল খনন সম্পন্ন

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় খাগড়াছড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা