বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়েছে

সান নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ চোরের দ্বারা পরিবেষ্টিত হয়ে।

আরও পড়ুন: ইউক্রেনে ৪০ হাজার বেসামরিক লোক নিহত

তিনি বলেন, গত এক যুগে এই সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশের সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে। সরকার কোথায় চুরি করেনি? মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে। এখন বলছে রিজার্ভের টাকা চিবিয়ে খায়নি। আমরা বলি আপনারা রিজার্ভের টাকা চিবিয়ে নয় গিলে খেয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আট হাজার মাইল দূর থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন আমাদের নেতা তারেক রহমান। তিন দিন ধরে এখানে যারা শুয়ে লড়াই করছেন, তারা ভোটের অধিকার ফিরে পেতে এই লড়াই করছেন।

আরও পড়ুন: দুর্ভিক্ষের কারণ দেখি না

তিনি আরও বলেন, আজকে দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। কিন্তু সরকার বলে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। কারা মধ্য আয়ের দেশে গেছে, কাদের আয় বেড়েছে, যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, সরকারের সাথে রয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ সারাজীবন লাড়াই করে গেছেন ভোট দেওয়ার অধিকারের জন্য। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেরাই নির্বাচন করতে চায়। তারা এককভাবে নির্বাচন এসে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশের জনগণের কথা হলো, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা মানবে না। আওয়ামী লীগ সরকার বলে আমার ভোটও আমি দিব, তোমার ভোটও আমি দিব।

আরও পড়ুন: অভিনব প্রতারণা, গ্রেফতার ৫

মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা নির্বাচিত সরকার নয়। এরা জোর করে ,বন্দুক-পিস্তল দিয়ে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, গুম করে, খুন করে, মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় টিকে রয়েছে। এই সরকার যদি আগামীতেও ক্ষমতায় থাকে তাহলে আমাদের অধিকার নষ্ট হয়ে যাবে। তাই এই সরকাররকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে এই অবৈধ ও ভোট চোর সরকারের হাত থেকে বাঁচাবো।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এস এম কাইয়ুমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, মো. সেলিমুজ্জামান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

সংসদে অপসংস্কৃতি ও চরিত্রহনন বন্ধের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদকে কোনোভাবেই ব্যক্তিপূজা বা তোষামোদের মঞ্চে পরিণত করা উচিত নয় বলে ম...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

বিশ্বকাপে ব্রাজিল-জাপান লড়াই, হিউস্টনে জমজমাট ম্যাচের অপেক্ষা

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই এক ম্যাচের ভাগ্য নির্ধারণ। সামান্য ভুলেই শেষ হয়ে...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা