সারাদেশ

‎সম্পত্তি লিখে না দেয়ায় মাদারীপুরে মা-বাবা বোনদের কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

সম্পত্তি লিখে না দেয়ার কারণে মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের মা, বাবা আর দুই বোনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে ছেলে ও তার স্ত্রীরা। গুরুতর আহত অবস্থায় মঙ্গরবার (২৪ নভেম্বর) রাত ৭টার দিকে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দোষীদের বিরুদ্ধে গ্রেফতারের দাবি অসহায় পরিবারের।

আহতরা হলো রাজৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব স্বরমঙ্গল গ্রামের মৃত হাছেন খানের ছেলে রজব আলী খান (৬৫), রজব খানের স্ত্রী পারুল বেগম (৫৫) ও তার দুই মেয়ে রেশমা বেগম (৩৮) এবং রিক্তা আক্তার (২৮)। আহত সবাইকে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূক্তভোগি পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব স্বরমঙ্গল গ্রামের রজব আলী খান ও তার পরিবারের লোকজন বাড়ীর সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে কথা বলছিলেন। এসময় রজব খানের দুই ছেলে জহিরুল ইসলাম খান, নজরুল খান ও তাদের স্ত্রী হালিমা এবং রুনা বেগম নিজেদের নামে বাড়ীর ২৪ শতাংশ জমি লিখে দিতে বলেন। কিন্তু রজব খান তাকে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে রজব খান, তার স্ত্রী ও দুই মেয়েকে মাথা ও হাতের একাধিক স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার দেখভাল করেন। এঘটনায় রাজৈর থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এব্যাপারে আহত রজব আলীর স্ত্রী পারুল বেগম বলেন, ‘আমার ও আর আমার স্বামীর নামে ২৪ শতাংশ জমি আছে। সেগুলো ছেলেদের নামে লিখে দেয়ার জন্য অনেক দিন ধরেই মারপিট করে আসছে। সেই বিষয় নিয়ে আমার দুই মেয়ে বাড়ীতে আসলে তাদের উপরে ছেলেরা চাপ দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের চার জনকে কুপিয়ে রক্তাক্ত করছে। এমন ছেলেদের বিচার না হলে আমাদের বাঁচতে দিবে না। ওদের বিচার দাবি করি।’

ঘটনার পর থেকে অভিযুক্তরা ছেলেরা বাড়ি থেকে ঢা-ঢাকা দিয়েছে। তাদের সাথে যোগাযোগ করা যায়নি। তবে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সম্পত্তির জন্য বৃদ্ধা বাবা-মাকে এভাবে রক্তাক্ত করা ঠিক হয়নি। যদি আহতরা মামলা করে, তাহলে দ্রুতই আসামীদের গ্রেফতার করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

‎সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকায় ক্ষোভ জেলা বিএনপির আহ্বায়কের

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু মেশিন...

‎সম্পত্তি লিখে না দেয়ায় মাদারীপুরে মা-বাবা বোনদের কুপিয়ে জখম

সম্পত্তি লিখে না দেয়ার কারণে মাদারীপুরের রাজৈর উপজ...

‎স্নিগ্ধতা ছড়ালো মণিপুরী মহারাসলীলার উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জে বন‍্যাঢ‍্য আয়োজনের মধ্য দিয়ে বিষ্ণুপ্রিয়ার এ...

‎বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে...

নিহতদের স্মরণে শ্রদ্ধা, আহতদের পাশে শিল্প পুলিশ

তাজরীন ট্র্যাজেডির ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা