সারাদেশ

ফেনীতে ফায়ার সপ্তাহ উদযাপন

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

সভায় জেলা প্রশাসক বলেন, যত দিন যাচ্ছে ঘনবসতি হচ্ছে। নানা রকম আধুনিক প্রযুক্তি আসছে। এতে আবার দুর্ঘটনা প্রবণও হচ্ছে। এজন্য দিনদিন নাগরিকের সচেতন হওয়ার প্রয়োজনীয়তাও তত বাড়ছে। তাহলেই সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

দিনদিন পানির উৎস কমে যাচ্ছে উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাকির হাসান বলেন, দিন দিন নতুন নতুন স্থাপনা তৈরি হচ্ছে। পাশাপাশি ডোবা-পুকুুর ভরাট হয়ে পানির উৎস কমে যাচ্ছে। কিন্তু অগ্নিনির্বাপণে সবচেয়ে জরুরি পানি। এজন্য সক্ষমতা থাকার পরও অনেক সময় ঠিকভাবে সেবা দেয়া সম্ভব হয়না। তখন দোষারোপ করা হয় ফায়ার সার্ভিসকে। কিন্তু কেন পারছে না তা আমরা দেখি না।

আরও পড়ুন: ‘যুদ্ধ এখনই বন্ধ করতে হবে’

অতিতের যে কোন সময়ের চেয়ে ফেনী ফায়ার সার্ভিসের সেবা গতিশীল উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফায়ার সার্ভিস জীবন বাজি রেখে ঝুঁকি নিয়ে মানুষের জান-মাল রক্ষা করে। সাম্প্রতিক বছরগুলোতে ফেনীতেও যেকোনো দুর্ঘটনায় অল্প সময়ে দক্ষতার সাথে তারা নিয়ন্ত্রণে এনেছে। যা অতিতে ছিলো না।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ফেনীতে জনসচেতনতা বৃদ্ধির জন্য গত ৩ বছর ধরে নানা কার্যক্রম করছি। প্রতিদিন বহুতল ভবন গড়ে উঠছে। তবে নিয়ম মেনে পরিকল্পিতভাবে ভবন নির্মাণ হচ্ছে না। এ শহরকে নিরাপদ রাখতে হলে সবাইকে সচেষ্ট হতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আগামী নির্বাচন উপলক্ষে এবারে মহড়া সাজানো হয়েছে।

আরও পড়ুন: কারচুপি করলে কঠোর ব্যবস্থা

পরিবেশ ক্লাব ফেনীর সভাপতি নজরুল বিন মাহমুদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফেনী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাফর উদ্দিন। এসময় বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকের প্রতিনিধি, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি, রোভার স্কাউট দল, পরিবেশ ক্লাব ফেনীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসেন ও লীডার কণক কান্তি বড়ুয়ার নেতৃত্বে ফেনী ফায়ার সার্ভিসের একদল চৌকস ফায়ার ফাইটারের অংশগ্রহণে অগ্নিকান্ড ও দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমের দৃষ্টিনন্দন মহড়া প্রদর্শন করা হয়।
জহিরুল হক মিলন

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা