প্রতীকী ছবি
আন্তর্জাতিক

‘যুদ্ধ এখনই বন্ধ করতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধ করার তাগিদ দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি-২০ সম্মেলনে বিশ্ব নেতাদের বলেছেন, রাশিয়াকে যুদ্ধ এখনই শেষ করতে হবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মঙ্গলবার ( ১৫ নভেম্বর) এক ভিডিওবার্তায় তিনি জি-২০ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতৃবৃন্দের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। খবর বিবিসির।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের জি-২০ সম্মেলনে যোগ দেননি। তার পরিবর্তে তিনি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠিয়েছেন।

আরও পড়ুন: মিজোরামে পাথর ধসে নিহত ৮

জেলেনস্কি তার ভাষণে বলেন, এখনই সেই সময় এসেছে যখন রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করা যেতে পারে।

জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়া শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে লক্ষ মানুষের বিরুদ্ধে শীতকে একটি অস্ত্রে পরিণত করার চেষ্টা করছে।

আরও পড়ুন: ফায়ার একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি

এ সময়ে তিনি পারমাণবিক যুদ্ধ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, শত্রুতার অবসান এবং উত্তেজনা প্রতিরোধসহ বেশ কয়েকটি রূপরেখা দেন এবং রাশিয়াকে বাদ দিয়ে "জি-১৯" বলে বারবার সম্বোধন করেন।

খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক জি-২০ অধিবেশনের ভাষণে জেলেনস্কি বলেন, খাদ্য-শস্য চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো উচিত, এটা ব্যাপার নয় যুদ্ধ কখন শেষ হবে। গত ১৯ নভেম্বর শেষ হয় চুক্তির মেয়াদ।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত শাহবাজ শরিফ

জাতিসংঘ বলেছে, খাদ্য-শস্য চুক্তি শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ১০ মিলিয়ন টন শস্য এবং অন্যান্য খাদ্য সফলভাবে রপ্তানি করা হয়েছে।

এদিকে রাশিয়া গত শনিবার বলেছে চুক্তিটি বাড়ানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবন...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা