আন্তর্জাতিক

সব সামাধান করতে পারেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আর এ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মাদক কারবারির সঙ্গে গোলাগুলি হয়েছে

মঙ্গলবার ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালিতে গ্রুপ অব টোয়েন্টির (জি-২০ জোট) সম্মেলন শুরু হয়েছে। ইউক্রেনে রাশিয়া হামলা করায় এ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের ওপর নিজের ক্ষোভ ঝেড়েছেন সুনাক।

তিনি জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অসংখ্য সমস্যা ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এখন কেবল পুতিন এসব সমস্যার সমাধান করতে পারেন।

মঙ্গলবার সম্মেলনের শুরুর সেশনে অন্যান্য নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও। তার উপস্থিতিতেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনায় মুখর হন ঋষি সুনাক। এছাড়া ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহার ও ‘বর্বর যুদ্ধ’ বন্ধ করার আহ্বান জানান তিনি।

পুতিন চলমান বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবেন উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, ‘এসব কিছু পরিবর্তনের ক্ষমতা একজন মানুষের (পুতিনের) রয়েছে। এটি উল্লেখযোগ্য যে, আমাদের সঙ্গে এখানে যোগ দিতে সমর্থ হননি পুতিন। যদি তিনি থাকতেন, তাহলে আমরা বিষয়গুলো খুঁজে বের করতে পারতাম। পুতিনই ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহার ও এই বর্বর যুদ্ধ বন্ধ করতে পারবেন।’

সুনাক আরও বলেছেন, জি-২০ জোটের নেতাদের মোকাবিলায় পুতিনের প্রস্তুতি নেওয়া উচিত ছিল।

তিনি আরও জানিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেন ছেড়ে চলে যায় তাহলে এটি বৈশ্বিক পরিস্থিতির উন্নতি সাধনে ‘সর্ববৃহৎ একক পার্থক্য’ হবে।

আরও পড়ুন: ফায়ার একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত ও চীনের মতো যেসব দেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে তাদের সমালোচনা করেছেন ঋষি সুনাক। তিনি বলেছেন, এ যুদ্ধের প্রভাব সব দেশের ওপর পড়ছে।

‘ইউক্রেনে রাশিয়ার অবৈধ আক্রমণ আমাদের সবার ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। কারণ এটি অখণ্ডতা ও সার্বভৌমত্বের মৌলিক নীতিকে অবমূল্যায়ন করেছে, বলেন সুনাক।’

আরও পড়ুন : সীমান্তে সংঘর্ষ ডিজিএফআই কর্মকর্তা নিহত

এদিকে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে জিনপিংয়ের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা