সারাদেশ

ঈশ্বরগঞ্জে মাঠ দিবস পালিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ): 'কৃষিই সমৃদ্ধি' এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে খরিপ-২ মৌসুমে স্থাপিত রোপা আমন ধানের প্রদর্শনী উপলক্ষে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ডে সেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন

বুধবার (১৬ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া এলাকায় ১০০ জন কৃষক এ মাঠ দিবসে অংশ নেন। এর আগে স্থানীয় কৃষকদের নিয়ে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন করেন মাঠ দিবস উপলক্ষে আগত অতিথিরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোসাঃ হাফিজা জেসমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

আরও পড়ুন: চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

এ সময় উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়নের চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমী, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল ওয়াহিদ খান। উপসহকারী কৃষি কর্মকর্তা আলী আখছার খান, নূর নবী মোহাম্মদ ওয়ালীউল্লাহ,সুমি আক্তার, মিজানুর রহমান, জুবায়ের আহমেদ, রেজাউল করিমসহ স্থানীয় কৃষক ও সাংবাদিক বৃন্দ।

মাঠ দিবসের আলোচনায় বক্তারা বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম সময় ও কম খরচে ফসল উৎপাদন করা যাচ্ছে এবং ফলনও বাড়ছে। এছাড়াও কৃষিকে সমৃদ্ধশালী করতে ভর্তুকিতে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার, ধান মাড়াইয়ের মেশিন, সার ও বীজ দিচ্ছে সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা