সারাদেশ

নলছিটিতে খাস জমি দখলের অভিযোগ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কে.এম.আর তৌহিদ ও তার ভাইদের বিরুদ্ধে খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: পোল্যান্ডে সেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকি না থাকায় কোনো বাধা ছাড়াই নিজেদের ইচ্ছামতো খাস জায়গা দখল করছে। এ বিষয় এলাকাবাসীর পক্ষে সৈয়দ শাওন ইসলাম বাবু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সরকারি খাস জায়গা দখলমুক্ত করতে লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার দুপুরে ইউএনও রুম্পা সিকদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সভাপতি তৌহিদ ও তার পরিবারের সদস্যরা উপজেলা শহরের প্রাণকেন্দ্র থানা সড়ক সংলগ্ন (শহীদ মিনারের বিপরীতে) জে.এল ৪৩, নলছিটি মৌজার ১ নম্বর খতিয়ানের এসএ ১১৬৫ ও ১১৬৬ দাগের প্রায় ৮০ শতাংশ জমি দখল করেছেন। স্থানীয় গণ্যমান্য ও সাধারণ জনগণ অনেকবার বারণ করলেও তৌহিদ গং কারো কথা তোয়াক্কা করেনি। এমনকি প্রতিবাদকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।

এদিকে তৌহিদ গং প্রায়ত বীরমুক্তিযোদ্ধা মো. আহসান হাবিবের পার্শ্ববর্তী জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে তার পরিবারের লোকজন অভিযোগ করেছে।

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

ওই মুক্তিযোদ্ধার ছেলে শফিকুল ইসলাম ইমন বলেন, একই মৌজার ১১৬৪ নম্বর দাগের জমিও দখলে নেয়ার চেষ্টায় লিপ্ত তৌহিদ গং। সম্প্রতি ওই জমি জোরপূর্বক দখল করতে গেলে তিনি তাদেরকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদ তাকে হত্যার হুমকি দেয়।

সকল অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা কে.এম.আর তৌহিদ বলেন, সরকারি খাস সম্পত্তিতে আমরা বসবাস করছি। আমরা এ জমি নিয়ে আদালতে আমরা একটা নিষেধাজ্ঞা জারি করেছি। আদালত বলতে পারবেন সরকারি জমিতে আমরা নিষেধাজ্ঞা চাইতে পারি কিনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা