সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ফার্টিলিটি বাড়াতে এড়িয়ে চলুন ৩ খাবার

লাইফস্টাইল ডেস্ক: ফার্টিলিটি বাড়াতে কি খাবেন কি খাবেন না তা জানা জরুরি। কিছু খাবার ফার্টিলিটি কমিয়ে দিতে পারে। সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। অনেকেই বারবার চেষ্টা করেও সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন, এর কারণ হতে পারে অনিয়মতান্ত্রিক জীবনযাপন বা খাদ্যাভ্যাস।

আরও পড়ুন: কুকিজ তৈরির রেসিপি

আপনার সারাদিনে গৃহীত খাবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফার্টিলিটিসহ আপনার স্বাস্থ্যের সবদিকে প্রভাব ফেলে। তাই ফার্টিলিটি বাড়াতে সহায়ক এমন খাবারগুলো বেছে নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ফার্টিলিটি কমায় এমন খাবার এড়িয়ে চলুন। এবার জেনে নিন এমন তিনটি খাবার সম্পর্কে, যে খাবার গুলো ফার্টিলিটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে-

১. ক্যাফেইন

উচ্চ ক্যাফেইনযুক্ত খাবার ফার্টিলিটিকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি গর্ভাপাতের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। তাই মাত্রাতিরিক্ত কফি এবং কোকো খাওয়ার অভ্যাস পরিহার করুন। তবে কফি প্রেমীরা দিনে ১-২ কাপ কফি খেতে পারেন। অবশ্যই এর বেশি নয়।

২. অ্যালকোহল

অ্যালকোহল পান ফার্টিলিটি কমিয়ে দেয় এবং পিরিয়ডের সময় নানারকম সমস্যার সৃষ্টি করে। তাই সন্তান নিতে চাইলে অ্যালকোহল পরিহার করুন। এছাড়াও লিভার সুস্থ রাখতে মদ্যপান পরিহার করা অপরিহার্য।

আরও পড়ুন: ফুলকপির বড়া তৈরির রেসিপি

৩. অতিরিক্ত প্রাণিজ প্রোটিন

সুস্বাস্থ্য বজায় রাখতে প্রোটিন বা আমিষ অপরিহার্য। ফার্টিলিটি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমিষ জাতীয় খাবার। তবে অতিরিক্ত আমিষ গ্রহণের ফলে ফার্টিলিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পরিমিত পরিমাণে প্রাণিজ প্রোটিন খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।।

সান নিউজ/এস আর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা