ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত

আমি এখনো ঠিকমতো হাঁটতে পারিনা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্রিটিশ সংবাদ ইন্ডিপেনডেন্টের সঙ্গে বৃহস্পতিবার (৩০ মার্চ) এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিকমতো হাঁটতে পারেন না।

আরও পড়ুন : ইউক্রেনের দরকার ৪১১ বিলিয়ন ডলার

২০২২ সালের নভেম্বর মাসে র‌্যালি নিয়ে ইসলামাবাদ যাওয়ার সময় ওয়াজিরাবাদ নামক একটি স্থানে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। আততায়ীর ছোঁড়া চারটি গুলি তার পায়ে লাগে। এতে তার পায়ের নার্ভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

ইমরান খান হামলা ও এর পরবর্তী প্রভাব নিয়ে বলেছেন, ‘গুলির ক্ষতের চেয়ে গুলির কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাবে আমার আরও বেশি সমস্যা হয়েছে। আমি এখনো ঠিকমতো হাঁটতে পারি না।

আরও পড়ুন : বাংলাদেশের কাছে শিখতে পারে যুক্তরাজ্য

ডান পায়ে এখনো আমার পুরোপুরি অনুভব নেই। এটি দীর্ঘস্থায়ী প্রভাব, ডাক্তাররা বলেছেন এটি সময় গড়ানোর সঙ্গে সেরে যাবে, চলে যাবে।’

নিজে পুরোপুরি হাঁটতে না পারলেও পাঞ্জাবে হতে যাওয়া নির্বাচন নিয়ে নিজ দল তেহরিক-ই ইনসাফের কর্মীদের ব্যস্ত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : চীন সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

এদিকে শনিবার গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও গত লাহোরের মিনার-ই পাকিস্তান ময়দানে বিশাল র‌্যালি করেন ইমরান খান।

ইমরান খান এই র‌্যালিটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেছেন, ‘এটি (মিনার-ই পাকিস্তান) পাকিস্তানের সবচেয়ে ঐতিহাসিক স্থান এবং এটি সবচেয়ে বড় ময়দান।

আরও পড়ুন : ভারতে মন্দিরে ছাদ ধস, নিহত বেড়ে ৩৫

তাই এই ময়দানটি পরিপূর্ণ করা খুবই কঠিন। যদি আপনি সেখানে র‌্যালি করেন পুরো দেশ দেখে, একটি দল হিসেবে ওই ময়দান পরিপূর্ণ করা মানে, আপনার প্রতি বিপুল সমর্থন রয়েছে।’

প্রসঙ্গত, ইমরান খানের লাহোরের এ র‌্যালিতে যেন মানুষ না আসতে পারে সেজন্য প্রধান সড়কগুলোতে কনটেইনার দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে দেশটির সরকার।

আরও পড়ুন : ন্যাটোতে ফিনল্যান্ডকে মেনে নিলো তুরস্ক

এছাড়া তারা হুঁশিয়ারি দিয়েছিল, রাজনৈতিক দলগুলোর র‌্যালিকে ঘিরে জঙ্গিরা সন্ত্রাসী হামলা চালাতে পারে। এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে ইনডিপেনডেন্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা