ছবি: সংগৃহীত
সারাদেশ

কালিগঞ্জে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মো. মাজহারুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে হাসিনা খাতুন (৪২) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

বুধবার (২৯ মে) উপজেলার ভাড়াশিমলার কুকোডাঙ্গা মোড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানার পুলিশ।

মৃত নারী ভাড়াশিমলা গ্রামের মরহুম আব্দুল খালেকের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয় হাসিনার। সে সময় থেকে তিনি একমাত্র মেয়েকে নিয়ে ভাড়াশিমলা গ্রামে পিতার বাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন: রাজধানীতে ভূমিকম্প

মেয়ের বিয়ে হওয়ার পর একপর্যায়ে হাসিনা খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সকালে হাসিনা খাতুনের ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ রায় জানান, বেলা ১১ টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা হাসিনা খাতুনের শয়ন কক্ষ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা