ছবি: সংগৃহীত
সারাদেশ

জুয়া খেলায় বাঁধা দেয়ায় হামলা, আহত ২

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুরে বাড়ির পাশে বাঁশ বাগানে জুয়া খেলায় বাঁধা দেয়ায় বাড়িতে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। জুয়াড়িদের হামলায় ২ জন আহত হয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভুক্তভোগীদের অভিযোগ, মিঠাপুকুর উপজেলার ৭ নং লতিবপুর ইউনিয়নের বাতাসন ফতেহপুর গ্রামে নিয়মিত তাস খেলা এবং জুয়ার বোড পরিচালনা করেন একই ইউনিয়নের বাতাসন দূর্গাপুর গ্রামের রতন মিয়া (৪৫)।

বাড়ি সংলগ্ন বাঁশ বাগানে জুয়া খেলায় তরুণ ও কিশোররা আসক্ত হওয়ায় এবং চুরি বেড়ে যাওয়ায় মমিনুল তার বাড়ির পাশে জুয়া পরিচালনা না করতে রতনকে নিষেধ করে আসছিলেন।

এতে চরম ক্ষিপ্ত হন জুয়ার বোর্ড পরিচালনাকারী রতন গং। ঘটনার দিন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রতনের নেতৃত্বে রহিম মিয়াসহ অজ্ঞাতনামা ৬/৭ জন যুবক মোটরসাইকেলযোগে মমিনুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মমিনুলকে না পেয়ে তার মা ও স্ত্রীকে মারধর এবং হুমকি প্রদান করেন।

আরও পড়ুন: নেত্রকোনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা- ৯৯৯ এ ফোন দেন মমিনুল ইসলাম। হামলাকারীরা চলে যাওয়ার সময় বলে, আমরা দলের লোক। আমাদের বিরুদ্ধে কথা বললে মমিনুলের মরণ আছে। পরে আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রতনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে দেখা করা সম্ভব হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা