ছবি: সংগৃহীত
সারাদেশ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে জোয়ারের পানির সাথে একটি মৃত চিত্রা হরিণ ভেসে এসেছে।

আরও পড়ুন: রেকর্ড তাপমাত্রায় পুড়লো নয়াদিল্লি

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে সানসেট পয়েন্ট নামক স্থানে হরিণের মৃতদেহ ভাসতে দেখেন নজরুল ইসলাম নামের এক ঝালমুড়ি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, আমি সৈকত দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় দেখি সমুদ্র থেকে জোয়ারের পানির সাথে কিছু একটা ভেসে আসছে। কাছাকাছি গেলে দেখি একটি মৃত হরিণ। পরে এ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।

আরও পড়ুন: পানির দাম বাড়াল ওয়াসা

এ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য কেএম বাচ্চু বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং একটি পুরুষ চিত্রা হরিণের মৃতদেহ সৈকত থেকে উদ্ধার করি। হরিণটির শরীরে পচন ধরেছে। ধারণা করছি, ঘূর্ণিঝড় রেমালে সুন্দরবন এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাসের কারণে মারা গেছে হরিণটি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকতা আবুল কালাম আজাদ বলেন, সৈকত এলাকায় একটি মৃত হরিণ ভেসে এসেছে। এমন খবর পেয়ে আমার টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যাই।

ধারণা করছি, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় সুন্দরবন থেকে হরিণটি জোয়ারের পানির সাথে ভেসে এসেছে। পরবর্তীতে মৃত হরিণটি এ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী টিমের সদস্যদের সহযোগিতায় মাটিচাপা দিয়েছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা