ছবি: সংগৃহীত
পরিবেশ

রেকর্ড তাপমাত্রায় পুড়লো নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮

বুধবার (২৯ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুপুর ২টা ৩০ মিনিটে তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে দিল্লির মুঙ্গেসপুরের আবহাওয়া অফিস।

এক বিদ্যুৎ কর্মকর্তা জানিয়েছেন, এ অস্বাভাবিক তাপমাত্রার কারণে দিল্লিতে বিদ্যুতের চাহিদা রেকর্ড ৮৩০২ মেগাওয়াটে পৌঁছেছিল। গরমের কারণে দিল্লির সাধারণ বাসিন্দারা পাওয়ার-ইনটেনসিভ এসি বেশি পরিমাণে চালু করেছেন।

আরও পড়ুন: এভারেস্টে ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

দেশটিতে আরও যেসব জায়গায় ৫০ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে, সেগুলোর দুটিই মরুভূমির রাজ্য রাজস্থানে রেকর্ড করা হয়েছে।

তবে রাজস্থানের দক্ষিণের বিভাগ- বার্মার, জোথপুর, উদয়পুর, সিরোহী ও জালোরে আজ গতকালের চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি কম ছিল। আরব সাগর থেকে আসা আদ্র বাতাসের কারণে সেসব জায়গায় তাপমাত্রা কমেছে, যা নির্দেশ করছে ভারতের উত্তরপশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ কমা শুরু করেছে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন আইএমও’র মহাসচিব

নিউম্যারিকেল ওয়েদার প্রেডিকশন (এনডব্লিউপি) ডাটা যেটি বর্তমান আবহাওয়া পর্যবেক্ষণ ও ভবিষ্যত আবহাওয়ার পূর্বাভাস দিতে কম্পিউটার মডেল ব্যবহার করে থাকে- তারা জানিয়েছে, আগামীকালের মধ্যে তাপমাত্রা কমে আসবে।

এ দিন বঙ্গোপসাগর থেকে আদ্র বাতাস প্রবেশ করা শুরু করলে উত্তর প্রদেশের তাপমাত্রা কমা শুরু করবে।

আবহাওয়ার বিশেষ অবস্থা ‘এল নিনো’র কারণে গত ২ বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অস্বাভাবিক তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। কোথাও কোথাও তা এতই বৃদ্ধি পেয়েছে, যেটি সাধারণ মানুষের সহ্য সীমার বাইরে চলে গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার

যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ জিম বাকার মারা গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা