ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বাতাস সহনীয়

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসের উন্নতি হয়েছে। ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মঙ্গলবার (২৮ মে) সকালে বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ৪২তম। এ সময় আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর ৫৬। বাতাসের এ মান সহনীয় হিসেবে বিবেচিত।

সকাল ৯ টার দিকে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল ভারতের নয়াদিল্লি। আইকিউএয়ারের সূচকে ছিল স্কোর ২৭৭। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার জাকার্তা। লাহোরের স্কোর ১৬৫ এবং জাকার্তার ১৬১।

আরও পড়ুন: সাতক্ষীরায় বইছে প্রচন্ড দমকা হাওয়া

উল্লেখ্য, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

আইকিউএয়ারের সূচকে স্কোর ৫১-১০০ হলে তাকে সহনীয় বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে রয়েছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।

স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর এবং স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বাতাস ধরা হয়। ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বাতাস ধরা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা