লাইফস্টাইল

স্প্রে থেকে তৈরি হলো পোশাক

সান নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হয়েছে প্যারিস ফ্যাশন উইকের দ্বিতীয় মৌসুম চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন: আপনারা ভয় পাবনে না

‘উইমেনস ওয়্যার স্প্রিং–সামার ২০২৩’-এর নানান সংগ্রহ ফ্যাশন–বিশ্বে তুমুল আলোচনার রসদ জোগাচ্ছে। তবে সবাইকে ছাপিয়ে গেছে প্যারিসভিত্তিক ফরাসি ব্র্যান্ড কোপার্নি।প্যারিস ফ্যাশন উইকের এবারের অন্যতম আকর্ষণ ছিল কোপার্নির শো।

কোপার্নিও আয়োজনে কোনো কমতি রাখেনি। সুপারমডেল বেলা হাদিদকে অন্য রূপে হাজির করে তারা। শোয়ের শেষ আকর্ষণ হিসেবে প্রায় নগ্ন অবস্থায় রানওয়েতে আসেন বেলা। পরনে যেটুকু না থাকলেই নয়, সেটুকুই ছিল কাপড়। বেলাকে এমন অবস্থায় দেখে সবাই অবাক। একপর্যায়ে উপস্থিত কয়েকজন বেলার শরীরে স্প্রে করতে থাকেন। স্প্রেটি আসলে বিশেষ ধরনের ফেব্রিক।

শরীরের চামড়ার সংস্পর্শে এসে শুকিয়ে কাপড়ে পরিণত হয়। এভাবে ৯ মিনিটে রানওয়ের ওপরই তৈরি হয় বেলার পরনের কাঁধখোলা স্লিট স্লিপ ড্রেস। একজন স্টাইলিশ সেটি ঠিক করে দিতেই হাঁটতে শুরু করেন বেলা। কে বলবে দর্শকদের চোখের সামনে, মাত্র ৯ মিনিটে, স্প্রে থেকে তৈরি হয়েছে এই পোশাক! এই বিশেষ স্প্রের উদ্ভাবক ফেব্রিক্যান লিমিটেডের পরিচালক ডা. ম্যানেল টোরেস।

শোটি তাই তাঁকেই উৎসর্গ করেছেন ডিজাইনার আরনাড ভিল্যান্ট। বলেছেন, ‘আমরা এই বিশেষ মুহূর্তটা ড. ম্যানেলকে উৎসর্গ করতে চাই। আমাদের তিনি অনেক দিয়েছেন। তাঁর উদ্ভাবনী আমাদের প্রতিনিয়ত সামনে এগিয়ে নিয়ে যায়। জাদুকরি এই মুহূর্ত তো তাঁর জন্যই তৈরি হলো।’খুব অল্প সময়ে কোপার্নিকে বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত করেছেন সেবাস্তিয়ান মেয়ের আর আরনাড ভিল্যান্ট। এই দুজন ছোটবেলার বন্ধু। একজন ডিজাইন করেন, আরেকজন সামলান ব্যবসা।

গত বছর গ্রিসের এক দ্বীপে গিয়ে সেরে এসেছেন বিয়ের আনুষ্ঠানিকতাও। রানওয়েতে পোশাক তৈরি করে শো করার আইডিয়াটাও এই দুজনের মাথা থেকেই এসেছে। সময়ের বিভিন্ন উপাদান নিয়ে খেলতে ভালোবাসেন এই দুই ডিজাইনার। নারীর পোশাকের এই সংগ্রহেরও অনুপ্রেরণা সাবেকি সংস্কৃতি, তবে সঙ্গে যুক্ত করেছেন আধুনিক উপাদান আর প্রযুক্তি। সফল শো শেষে মেয়েরও হেসে বলেছেন, সংগ্রহটি নাকি অনলাইন গেম রোবক্স–এর চরিত্রগুলো থেকে অনুপ্রাণিত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা