লাইফস্টাইল

ক্যাসুনাট সালাদের রেসিপি

সান নিউজ ডেস্ক : সালাদ খেতে কম বেশি সবাই ভালবাসেন। সালাদ খাওয়ার উপকারিতাও অনেক। বিশেষ করে যারা ডায়েট করেন তাদের জন্য অনেক উপকার। অনেকে আবার সালাদ খেতে পছন্দ করেন না, তারা একবার হলেও খেতে পারেন এই ক্যাসুনাট সালাদ। চলুন জেনে নেওয়া যাক ক্যাসুনাট সালাদ তৈরির রেসিপি-

উপকরণ

১) হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ

২) চিংড়ি- আধা কাপ

৩) কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

৪) লবণ- স্বাদ মতো

৫) রসুন বাটা- আধা চা চামচ

৬) আদা বাটা- আধা চা চামচ

৭) পাপরিকার গুঁড়া/লাল মরিচের গুঁড়া- আধা চা চামচ

8) ডিম- ১টি

৯) তেল- পরিমাণমতো

১০) কাজুবাদাম- আধা কাপ

১১) চিলি সস- আধা কাপ

১২) টমেটোর সস- আধা কাপ

১৩) সয়া সস- ১ টেবিল চামচ

১৪) ভিনেগার- আধা চা চামচ

১৫) সিসিমি অয়েল- আধা চা চামচ

১৬) গোলমরিচের গুঁড়া- স্বাদমতো

১৭) চিনি- সামান্য

১৮) সবজি (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম)- ১ কাপ

১৯)কাঁচা মরিচ- স্বাদমতো

২০)ধনিয়া পাতা- আধা কাপ

২১) লেবুর রস- ১ টেবিল চামচ।

পদ্ধতি

মুরগি, চিংড়ি, কর্ণ ফ্লাওয়ার, লবণ, রসুন বাটা, আদা বাটা, পাপরিকার গুঁড়া ও ডিম একসঙ্গে মাখিয়ে নিন। এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করে এই মুরগি ও চিংড়ির মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুক তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে তুলে রাখুন।

সালাদ পরিবেশনের পাত্রে চিলি সস, টমেটোর সস, সয়া সস, ভিনেগার, সিসিমি অয়েল, গোলমরিচের গুঁড়া, চিনি ও সবজি দিয়ে দিন। এবার কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাজুবাদাম দিন। সবকিছু মেখে তাতে ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিয়ে মাখিয়ে নিন। লেবুর রস দিয়ে দিন। এই সালাদ ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন। এটি এমনি খেলেও ভালো লাগে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা