লাইফস্টাইল

সহজেই ভুঁড়ি কমান

লাইফস্টাইল ডেস্ক: অনেকেই ভুঁড়ি বাড়ার সমস্যা নিয়ে বিব্রত। ভুঁড়ি কমাতে কতো কিছুই না করা হয়। কঠোর ব্যায়াম করেও ভুঁড়ি কমানো কঠিন হয়ে যায়। পেটের চর্বি স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এর কারণে অন্যান্য শারীরিক সমস্যাও বাড়তে পারে। যদিও সঠিক ডায়েট ও নিয়মিত শরীরচর্চা করলে ভুঁড়ি কমতে শুরু করে। তবে অনেকেরই সময় হয়ে ওঠে না শরীরচর্চা করার।

নিয়মিত কয়েকটি বিষয় অনুসরণ করলে পেটের মেদ দ্রুত কমানো সম্ভব। জেনে নিন করণীয়-

ছোট প্লেটে খাবার খেতে হবে। ছোট প্লেটে খেলে কম খাবার ও ক্যালোরি খাওয়া হবে। এই অভ্যাসটি করলে খাওয়ার পরিমাণও কমবে। এর ফলে ভুঁড়ি কমতে শুরু করবে।

মানসিক চাপমুক্ত থাকতে হবে। মানসিক চাপমুক্ত থাকা ওজন কমাতে সাহায্য করে। কারণ হতাশায় ভোগা মানুষেরা অতিরিক্ত খাওয়ার সমস্যায় ভুগে থাকেন। এজন্য পর্যাপ্ত ঘুম ও মেডিটেশন জরুরি। গবেষণায় দেখা গেছে, যারা কম ঘুমান তাদের ওজন ও ভুঁড়ি বাড়তে পারে।

কারণ কম ঘুমের কারণে মানসিক চাপ বেড়ে যায়। ফলে কর্টিসল হরমোন নিঃসরণের পরিমাণ বেড়ে যায় এবং উচ্চ ক্যালোরি গ্রহণের প্রবণতা বাড়ে। এজন্য দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি।

বর্তমানে সবাই কমবেশি অফিসের ডেস্কে বসে কাজ করেন। সারাদিন বসে কাজ করার কারণেও পেটের ভুঁড়ি বাড়তে পারে। এ কারণে বসার ভঙ্গি বদলান এবং দীর্ঘক্ষণ বসে কাজ না করে বরং মাঝে মাঝে বিরতি নিন এবং হাঁটুন। এতে ভুঁড়ি কমতে শুরু করবে।

প্রচুর পানি পান করুন। শরীর আর্দ্র রাখতে দৈনিক ২-৩ লিটার পানি অবশ্যই পান করুন। বিশেষ করে ঘুম থেকে উঠে দিনের শুরুতে এক গ্লাস পানি পান করুন। শরীরচর্চা না করলেও নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস গড়ুন। যানবাহন কম ব্যবহার করে গন্তব্যে হেঁটে যাওয়া-আসা করুন। এতে দ্রুত শরীরের অতিরিক্ত মেদ ও ভুঁড়ি কমবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা