ভুঁড়ির সহজ রেসিপি
লাইফস্টাইল

ভুঁড়ির সহজ রেসিপি

সান নিউজ ডেস্ক: গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ খোঁজে পাওয়া কঠিন। গরুর মাংস দিয়ে তো হরেক রকম পদ তৈরি করা যায়। তেমনি গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন অনেকেই।

কিন্তু এই খাবার রান্নার সঠিক রেসিপি জানা না থাকলে মুশকিল। কারণ একটু অসাবধানতায় ভুঁড়িতে গন্ধ থেকে যেতে পারে। তখন খাওয়ার রুচিই চলে যেতে পারে। তাই ভুঁড়ি রান্নার আগে এর রেসিপি জানা থাকা চাই। চলুন জেনে নেওয়া যাক ভুঁড়ি রান্নার সঠিক ও সহজ রেসিপি-

উপকরণ

১. পরিষ্কার করা ভুঁড়ি- ১ কেজি

২. গরম মসলা- (এলাচি ৪/৫টা, দারুচিনি, ৩/৪ পিস)

৩. কাঁচা মরিচ- কয়েকটি

৪. লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ

৫. হলুদ গুঁড়া- এক চা চামচ

৬. আদা বাটা- এক টেবিল চামচ

৭. রসুন বাটা- এক টেবিল চামচ

৮. ধনিয়া গুঁড়া- আধা চা চামচ

৯. জিরা গুঁড়া- আধা চা চামচ

১০. তেল- পরিমাণমতো

১১. লবণ- পরিমাণমতো

১২. পানি- পরিমাণমতো।

বাগারের জন্য যা লাগবে

১৩. পেঁয়াজ কুচি- এক কাপ

১৪. আস্ত কাঁচা মরিচ- কয়েকটি

১৫. তেল- পরিমাণমতো।

পদ্ধতি

ভুঁড়ি পরিষ্কারের পর সেদ্ধ করে আবারও ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর ছোট ছোট টুকরা করে নিন। রান্নার হাঁড়িতে সব মসলা, সামান্য লবণ, সামান্য তেল ও কেটে রাখা ভুঁড়ির টুকরাগুলো দিয়ে দিন। এর সঙ্গে মেশান দুই-তিন কাপ পানি। চুলার আঁচ মাঝারি রেখে ঢেকে দিন। কিছুক্ষণ পরপর নেড়ে দিন। এভাবে ঘণ্টা দুয়েক জ্বাল দিন। প্রয়োজন হলে আরও পানি যোগ করুন।

সেদ্ধ হয়ে ঝোল শুকিয়ে এলে চুলার আঁচ কমিয়ে দিন। অন্য চুলায় একটি কড়াইয়ে তেল দিন। তাতে পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে ভাজুন। সোনালি রঙের হয়ে এলে তাতে রান্না করা ভুঁড়িগুলো দিয়ে দিন। নেড়েচেড়ে মিশিয়ে দিন। চুলার আঁচ অল্প রাখবেন। ভাজা ভাজা হয়ে এলে লবণ চেখে দেখুন। লবণ না হলে স্বাদমতো লবণ যোগ করুন। এরপর নামিয়ে নিন। গরম গরম রুটি, পরোটা, খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা