ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

সাইনাস সমস্যায় কাঁচা মরিচ

ডেস্ক রিপোর্ট

সান নিউজ ডেস্ক : আবহাওয়ার মতিগতি ঠিক বোঝা যাচ্ছে না। এই কাঠফাঁটা রোদ তো এই ঝুম বৃষ্টি। রোদ-বৃষ্টির এই সময়ে খুব দ্রুত ঠান্ডা লেগে যায়। আর সাইনাসের রোগীদের অবস্থা তো নাজেহাল হয়। এই সময়ে মাথাব্যথা ও সর্দি থেকে বাঁচতে ভেষজ দাওয়াই নেওয়ার পাশাপাশি কাঁচা মরিচ খেতে পারেন।
সাইনাসের সমস্যায় কাঁচা মরিচ খেলে উপকার পাবেন। কেননা এতে থাকে ক্যাপসাইসিন। এ উপাদানটি মিউকাস মেমব্রেনের মধ্যে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে এবং জমে থাকা শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে। এতে সাইনাসের প্রদাহ কমে। ক্যাপসাইসিন জমে থাকা কফ করতে এবং নাক ও সাইনাসের পথ পরিষ্কার রাখতেও সাহায্য করে। আর এ কারণেই সাইনাসের সমস্যায় কাঁচা মরিচ খাওয়া উচিত।

আরও পড়ুন: হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

কাঁচা মরিচ খেলে আরও যেসব উপকার পাবেন

  • কাঁচা মরিচে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন। এ উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। ফলে শরীর রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে।
  • ডায়াটারি ফাইবার সমৃদ্ধ কাঁচা মরিচ হজম প্রক্রিয়া উন্নত করে। একইসঙ্গে এটি এটি মেটাবলিজম বাড়িয়ে ক্যালরি পোড়াতে সাহায্য করে।
  • কাঁচা মরিচে পর্যাপ্ত ভিটামিন 'এ' আছে। আর ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে।
  • কাঁচা মরিচ আয়রনের ভালো উৎস। তাই যারা রক্তস্বল্পতায় ভোগেন তারা নিয়মিত কাঁচা মরিচ খেতে পারেন।
  • কাঁচা মরিচের বিভিন্ন উপকারী উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা