শাকিরা
লাইফস্টাইল

শাকিরার ফিটনেস রহস্য

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় পপশিল্পী শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ‘হোয়েনএভার, হিপস ডোন্ট লাই’সহ তুমুল জনপ্রিয় হিট গান আছে তার। এই তারকার ভক্ত ছড়িয়ে আছে বিশ্বজুড়ে।

আরও পড়ুন: বয়সের ছাপ দূর করতে ঘরোয়া টিপস

গানের পাশাপাশি তার রূপ ও ফিটনেসেরও প্রশংসা করেন সবাই। বর্তমানে এই শিল্পীর বয়স ৪৫ বছর। নিশ্চয়ই তাকে দেখলে বয়স বুঝার উপায় নেই! আজও তার বয়স যেন কুড়িতেই আটকে আছে। তবে এর রহস্য কী?

পপ তারকা শাকিরা নাচে পারদর্শী, তা সবারই জানা। অসাধারণ নাচ করেন এই শিল্পী। তিনি নাকি নিয়মিত নাচের প্রশিক্ষণও নেন। ইনস্টাগ্রামে নিয়মিত নাচের বিভিন্ন সেশনের ছবি ও ভিডিও ভক্তকূলের সঙ্গে ভাঙাভাগি করে নেন তিনি।

এর পাশাপাশি তিনি নিয়মিত ওয়েট লিফ্টিং করেন। জিমে গিয়ে ওজন প্রশিক্ষণ নেন ও পর্যাপ্ত শররচর্চা করেন ফিটনেস ধরে রাখার জন্য। গ্লু ওয়ার্কআউটের দিকে তিনি বিশেষ নজর রাখেন। স্কোয়াট, ফ্রন্ট কিকসহ বিভিন্ন ব্যায়াম নিয়মিত করেন এই শিল্পী। টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ফিটনেসফ্রিক শাকিরা স্কেটবোর্ডিংয়েও বেশ দক্ষ। এ বিষয়ে তার আগ্রহ বরাবরই। তার ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই দেখতে পাবেন স্কেবোর্ডিং কতটা ভালো করেন শাকিরা।

এক সাক্ষাৎকারে শাকিরার ফিটনেস প্রশিক্ষক আনা কায়সার জানান, এই পপ তারকা সব সময় তাজা খাবারের স্বাদ নেন। নিজের স্বাস্থ্যের প্রতি তিনি বেশ যত্নশীল।

শারীীরক ফিটনেসের পাশাপাশি মানসিকভাবেও খুশি থাকার চেষ্টা করেন শাকিরা। তিনি প্রতি সপ্তাহের রোববার অবসর সময় কাটান। এদিন তিনি সর্বোচ্চ বিশ্রাম নেন ও নিজেকে সময় দেন।

যদিও শাকিরার ব্যাক্তিগত জীবন এখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রেমিক বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন শাকিরা।

এক যুগ একসঙ্গে লিভ ইন করার পর তারা দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ১২ বছরের সম্পর্ককে কখনো বিয়েতে রূপ দেননি পিকে ও শাকিরা। তবে দুজনের দুটি সন্তান আছে। বড় ছেলে মিলানের বয়স ৯, আর সাশার বয়স ৭।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা