সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পুতুল নাচ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য পুতুল নাচ। গানের তালে তালে ঐতিহ্যবাহী ঘটনার সঙ্গে বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় পুতুলের নৃত্য। গ্রামীণ জনপদে শিশু-কিশোর ও সর্বস্তরের মানুষের বিনোদনের মাধ্যম ছিল একসময়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী গণজাগরণের পুতুলনাট্য উৎসবের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দু’টি স্থানে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

আরও পড়ুন : সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে রাজশাহীর বাঁচার আশা পুতুল নাচ দলের পরিবেশনায় পুতুল নাট্য উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানটি উপভোগ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান। এদিকে, বিকেলে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একই দল পুতুল নাচ পরিবেশন করে।

আরও পড়ুন : পিকআপ চাপায় ২ গার্মেন্টসকর্মীর মৃত্যু

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর ফয়সাল জানান, পালাগান, পুতুল নাট্য ও যাত্রাপালাসহ বিভিন্ন যেসব স্থানীয় ঐতিহ্য রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাজ করে যাচ্ছে। বাংলাদেশের যে অপ্রতিরোধ্য উন্নয়ন, সেই উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে শিল্প-সংস্কৃতি। এ সমৃদ্ধ সংস্কৃতি ভবিষ্যত প্রজন্মের কাছে পরিচিত করার জন্য এ আয়োজন। এছাড়া সমৃদ্ধতর সংস্কৃতি দেশ পেরিয়ে বিশ্বের দরবারে তুলে ধরাও এর লক্ষ্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা