সংগৃহীত ছবি
বিনোদন

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার লেহেঙ্গা

বিনোদন ডেস্ক: এ বছরের পুরোটা সময়ই আলোচনায় ছিলেন বি-টাউনের রানি ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি সৌন্দর্য ও অভিনয় দিয়ে অনেক আগে থেকেই খ্যাতি কুড়িয়েছেন বিশ্বব্যাপী।

আরও পড়ুন: ফের বিপাকে আল্লু অর্জুন

কিন্তু ঐশ্বরিয়ার আলোচিত, সেরা সিনেমার মধ্যে রয়েছে ‘যোধা আকবর’। যেখানে হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এবং আজও দর্শকদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে। এবার ছবিটি নিয়ে নতুন এক সাফল্যের কথা শোনা গেল।

যোধা আকবর’ ছবির বিয়ের দৃশ্যে এক বিখ্যাত লাল লেহেঙ্গা পরেছিলেন ঐশ্বরিয়া। সেই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার অ্যাকাডেমি মিউজিয়াম-এ প্রদর্শিত হচ্ছে। বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন লেহেঙ্গাটির; যা ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ। সূক্ষ্ম জারদোজি এবং এমব্রয়ডারির কাজের জন্য এই লেহেঙ্গা পরে নজর কেড়েছিলেন বিশ্বসুন্দরী।

প্রদর্শনীতে যোধা আকবর ছবির কিছু দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে ঐশ্বরিয়া এবং হৃতিকের অভিনয় নতুন করে জীবন্ত হয়ে উঠেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা