ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে আরও ১৫৫ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে আরও ১৫৫ জনের। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৩২৪০ জন এবং সুস্থ হয়েছেন ৩৩৫২৬ জন।

আরও পড়ুন: গাজায় নিহত সংখ্যা ১৯ হাজার

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে এ তথ্য পাওয়া যায় করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। ৯৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৭১৮৫ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১১৪৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

এ ছাড়া অস্ট্রেলিয়ায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ১৭৫১ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩৪৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ২৯১৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। লিথুয়ানিয়ায় আক্রান্ত হয়েছে ১২১৯ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৫ লাখ ৬১ হাজার ৭৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৬ হাজার ৪৮৭ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।

আরও পড়ুন: গোলাবর্ষণে লেবাননে মেয়র নিহত

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা