সংগৃহীত
আন্তর্জাতিক

বিবির সঙ্গে আমার মতভেদ রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতভেদ রয়েছে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দ্বিপাক্ষিক সম্পর্কের এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও মতভেদ দূর হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে রেল স্টেশনে দুর্ঘটনা, নিহত ৩

ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব হানুক্কা উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন বাইডেনের সঙ্গে। এক বক্তব্যে বাইডেন প্রায় দু’দশক আগে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার তোলা একটি ছবি দেখিয়ে জানান, ‘এই ছবির একটি কপি আমি তাকে (বেঞ্জামিন নেতানিয়াহু) পাঠিয়েছিলাম। আমি তাতে লিখেছিলাম, বিবি (নেতানিয়াহুর ডাকনাম), আমি তোমাকে ভালবাসি কিন্তু তোমার অনেক কথার সঙ্গে আমি একমত নই।’

‘আজও আমি বলবো। সেই সঙ্গে বলবো, শুধু বিবি নয়, ইসরয়েলের বর্তমান নেতৃত্বের কয়েকজনের সাথে আমার মতভেদ রয়েছে।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ঐ দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে স্থল বাহিনীও ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল

গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১২ হাজারেরও বেশি।

এ যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করে আসছে। মঙ্গলবারের বক্তব্যেও ফের ইসরায়েলের প্রতি দ্ব্যর্থ সমর্থন জানিয়ে বাইডেন জানান, ‘আমরা একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্র দেখতে চাই। যদি স্বাধীন ইসরায়েল না থাকে, এই বিশ্বের কোনো ইহুদি নিরাপদ নয়।’ সূত্র : রয়টার্স

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক 

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার, ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহন 

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নদীদূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ন...

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা