সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। সাধারণ পরিষদে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দেড় শতাধিক দেশ।

আরও পড়ুন : পাকিস্তানে সশস্ত্র হামলায় নিহত ২৪

বুধবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মঙ্গলবারের এই ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৫৩টি দেশ।

আরও পড়ুন : পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড

অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। আর ভোটদান থেকে বিরত ছিল ২৩টি দেশ। যদিও সাধারণ পরিষদে পাস হওয়া এই রেজোলিউশনটি মানা বাধ্যতামূলক নয়, তারপরও এটি বৈশ্বিক মতামতের সূচক হিসাবে কাজ করে থাকে।

জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল আজিজ আলওয়াসিল বলেছেন, ‘আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা এই খসড়া প্রস্তাবটিকে সমর্থন করেছেন যা সবেমাত্র বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে।’

আরও পড়ুন : গোলাবর্ষণে লেবাননে মেয়র নিহত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ২ মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এই পরিস্থিতে গাজায় যুদ্ধবিরতির দাবিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয় এবং তাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত প্রস্তাব বিপুল ভোট পেয়ে পাস হয়।

আরও পড়ুন : সৌদিতে ঝড়-বৃষ্টির জেরে বহু রাস্তা প্লাবিত

এর আগে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে গত শুক্রবার ভেটো দেয় যুক্তরাষ্ট্র। মূলত এরপরই সাধারণ পরিষদে ভোটাভুটির এই পদক্ষেপ নেওয়া হয়।

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সেই প্রস্তাবে উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির পাশাপাশি দু’টি বিষয় অন্তর্ভুক্ত করেছিল আমিরাত। প্রথমত, আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিন ও ইসরায়েলের সব বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয়ত, অবিলম্বে ও শর্তহীনভাবে সব বন্দিকে মুক্ত করতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন বিতর্ক

রাজধানী ঢাকার সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক পুরোপুরি সরিয়ে দেওয়া শুধ...

রাজধানীর ট্রাফিকে এআই, জরিমানার চাপ বাড়ছে

রাজধানী ঢাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার হয়েছে।...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

তেলের দাম কমাতে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছেন...

ভেনেজুয়েলায় মৃত্যুমিছিল, নিহত ১,৭১৯

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত ভেনেজুয়েলায় এখনও থামেনি উদ্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা