লাইফস্টাইল

শরীর দুর্বল করে ৭টি বদভ্যাস

লাইফস্টাইল ডেস্ক: শরীরকে সুস্থ রাখতে আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করে থাকি। এছাড়া পুষ্টিকর খাবারও খেয়ে থাকি। তবে আমাদের এমন কিছু বদভ্যাস রয়েছে যেগুলো শরীরকে খারাপের দিকে ঠেলে দেয়।

চলুন তবে জেনে নেয়া যাক কোন কোন বদভ্যাসগুলো আমাদের শরীরকে দুর্বল করে দেয়-

অসুরক্ষিত যৌনজীবন
যৌন মিলনের ক্ষেত্রে সবসময় সচেতন থাকা উচিত। অনিয়ন্ত্রিত ও অসুরক্ষিত যৌনজীবন শরীরের পক্ষে সবসময়ই হানিকারক।

অ্যালকোহল

শারীরিক ও পারিবারিক দুই ক্ষেত্রেই অভিশাপ হয়ে ওঠে অ্যালকোহলে আসক্তি। তাই অবিলম্বে তা থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ।

ধূমপান

ধূমপানের অপকারিতা নিয়ে সবসময় গণমাধ্যমে প্রচার চলতে থাকে। ধূমপানের অভ্যাস শরীরকে একেবারে তছনছ করে দেয়। অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করা উচিত।

জাঙ্ক ফুড

ব্যস্ততার কারণে বাড়িতে রান্না করার সময়ই পাওয়া যায় না। স্বামী-স্ত্রী দুজনেই কর্মরত হলে তো কথাই নেই। দুপুরের লাঞ্চে বার্গার বা সন্ধ্যায় ফেরার পথে ফ্রেঞ্চ ফ্রাই-ই হয়ে ওঠে নিয়মিত খাবার। তবে এসব জাঙ্ক ফুড শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়।

ক্লান্তি

ক্লান্তিকে দূরে সরিয়ে রাখা হয়ত মুশকিল। তবে তাকে কমানোর চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। যখনই অতিরিক্ত ক্লান্ত মনে হবে নিজেকে তখনই সব কাজ থেকে সরিয়ে কিছুক্ষণ বিশ্রাম করুন। শ্বাস-প্রশ্বাসের নানা ব্যায়াম করুন।

শরীরচর্চা না করা

শরীরচর্চা না করলে শরীর দুর্বল হতে বাধ্য। প্রতিনিয়ত শরীরচর্চা করলে শরীরে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি হয়। এর জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানোর প্রয়োজন নেই। সাইক্লিং বা কিছুক্ষণ হাঁটা বা দৌড়নোও দারুন কাজ দেয়।

নিদ্রাহীন থাকা

এখনকার দিনে অনেকেই রাতে কম ঘুমান। তবে এই অভ্যাস শরীরের নানা ক্ষমতাকে কমিয়ে দেয়। কম ঘুমের ফলে স্থূলত্ব বাড়তে থাকে, হাইপারটেনশনের সমস্যা হয়, কাজে মন বসে না, ডায়বেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ইত্যাদি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা