লাইফস্টাইল
বিকেলের

নাস্তায় হোক আলু পুরি!

লাইফস্টাইল ডেস্ক: আলু ছোট বড় সবার কাছে একটি প্রিয় খাবার। তবে আলু শুধু তরকারি রান্না করতেই নয়, আলু দিয়ে তৈরি করা যায় সুস্বাদু একটি খাবার। আর সেটি হলো আলু পুরি। আলু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। মাছ, মাংস থেকে শুরু করে বিভিন্ন খাবারে আলু দিয়ে তৈরি করা হয়।

বিকেলে নাস্তায় বা বন্ধুমহলে চায়ের আড্ডায় আলু পুরির জুড়ি নেই। এছাড়া অতিথি অপ্যায়ন করতে পারে আলু পুরি দিয়ে। তাই ঘরেই তৈরি করুন আলু পুরি। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক আলু পুরি তৈরির রেসিপিটি-

উপকরণ: আলু দুইটি, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, শুকনা মরিচ তিনটি, পুদিনা পাতা কুচি দুই টেবিল চামচ, সরিষার তেল চার টেবিল চামচ, ময়দা দুই কাপ, লবণ স্বাদ মতো, তেল-ভাজার জন্য।

প্রণালী: প্রথমে আলুতে ১ কাপ পানি ও লবণ দিয়ে সিদ্ধ করে নামিয়ে হাত দিয়ে মেখে নিন। সরিষার তেলে শুকনা মরিচ টেলে গুঁড়া করে নিন। পেঁয়াজ বেরেস্তা করে গুঁড়া করে নিন। আলুর সঙ্গে তেল, মরিচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা গুঁড়া, পুদিনা পাতা কুচি মিশিয়ে ভর্তা করে নিন।

ময়দার সঙ্গে পাঁচ টেবিল চামচ তেল ও লবণ দিয়ে ঝরঝরে করে নিবেন। পরিমাণ মতো পানি মিশিয়ে নিন। ময়দা দুই ভাগ করে নিন। প্রতি ভাগ ময়দা আলুর পুর ভরে মুখ বন্ধ করে নিন। পিঁড়িতে আলুর পুর বেলে নিন। এবার প্যানে তেল গরম করে ডুবো তেলে কম আঁচে মচমচে করে ভেজে নিন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩, জিপিএ-৫ পেয়েছেন ২২২৯ শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বরিশাল বোর্ডে পাসের হার কমেছে ১৭.৭৩ শতাংশ

এক বছরের ব্যবধানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে বরিশাল...

পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি ছেলেদের

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় উল্লেখযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা