লাইফস্টাইল

ভোজনরসিক বাঙালির জন্য ভাপা ইলিশ

লাইফস্টাইল ডেস্ক: ইলিশ মাছের নাম শুনলে জিভে পানি আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। তাইতো ইলিশের মৌসুমে সরষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, দই ইলিশ, ইলিশের টক, ভাজা ইলিশসহ আরও কতো কিছুর আয়োজন থাকে। আজ ভোজনরসিক বাঙালির জিভে পানি আনতে রইলো ভাপা ইলিশের রেসিপি।

উপকরণ:
ইলিশ মাছ- ৩ টুকরা
হলুদ সরিষা- আড়াই চা চামচ
কালো সরিষা- দেড় চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
হলুদের গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
সরিষার তেল- ২ টেবিল চামচ
কাঁচামরিচ- ৬টি

প্রস্তুত প্রণালি:
দুই ধরনের সরিষা বেটে নিন। বাটার সময় খানিকটা লবণ ও কাঁচামরিচ দেবেন। এতে সরিষা বাটা তেতো হবে না। মাছের টুকরা লবণ ও হলুদ দিয়ে মেখে রেখে দিন কিছুক্ষণ। একটি ছড়ানো বাটিতে সরিষার তেল, সরিষা বাটা, হলুদ, লবণ ও মরিচের গুঁড়া দিন। কাঁচামরিচের মুখ চিড়ে দিয়ে দিন। মেখে রাখা মাছ দিয়ে দিন মসলার মিশ্রণে। হাত দিয়ে মসলা মেখে নিন মাছের টুকরায়। সামান্য পানি দিয়ে বাটি ঢেকে রাখুন। বাটির মুখ ফয়েল পেপার দিয়ে আটকে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। ১৫ মিনিট এভাবেই রাখুন।

একটি গভীর প্যান বা হাঁড়িতে পানি গরম করুন। পানি ফুটে ওঠার আগেই মাছসহ বাটি পানির মধ্যে বসিয়ে দিন। মিডিয়ামের চাইতেও একটু কম থাকবে চুলার জ্বাল। বাটি যেন অর্ধেক অংশ পর্যন্ত পানিতে ডুবে থাকে। উপরে একটি কাপড় দিয়ে দিন। এতে উপর থেকে তাপ বের হতে পারবে না। ১৫ থেকে ২০ মিনিট এভাবেই রাখুন। বাটির মুখ খুলে দেখুন উপরে তেল ভেসে উঠেছে কিনা। তেল ভেসে উঠলে হয়ে গেছে ভাপা ইলিশ রান্না। নেড়েচেড়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা