লাইফস্টাইল

সঙ্গিনীর কাছে পুরুষের অপছন্দনীয় স্বভাব

লাইফস্টাইল ডেস্ক : পুরুষদের মতে, নারীর মন বোঝা সহজ নয়। তারা কখন কী চায়, তা না-কি নিজেই জানে না! এই অভিযোগ পুরোপুরি সত্যি না হলেও একেবারে উড়িয়ে দেয়া যায় না। কারণ নারী কিছুটা অভিমানী বৈশিষ্ট্যের হয়ে থাকে। নিজের মনের সব কথা মুখ ফুটে বলতে পারে না।

নারীর মন কী চায়, তা নিয়ে কি সব পুরুষ ভাবে? সঙ্গিনীর পছন্দকে গুরুত্ব দিয়ে পুরোনো অনেক অভ্যাস থেকে ফিরে আসে? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এমন চিত্র দেখা যায় না। পুরুষের পছন্দের প্রতি নারী খেয়াল রাখলেও নারীর পছন্দের প্রতি পুরুষ ঠিক কতটা খেয়াল রাখে? পুরুষের এমনকিছু স্বভাব আছে যেগুলো নারীর পছন্দ নয়। জেনে নিন সেই স্বভাবগুলো সম্পর্কে-

সবজান্তা প্রকৃতির পুরুষ : বুদ্ধিমান, সমঝদার এবং খোলা মনের পুরুষ বেশি পছন্দ মেয়েদের। তবে এই গুণগুলো কখনো কখনো দোষে পরিণত হতে পারে। নারীকে খুশি করার জন্য পুরুষ নিজেকে বুদ্ধিমান প্রমাণের চেষ্টা করে। তারা সবকিছু জানেন এমন একটি ধারণা তৈরির চেষ্টা করে। এই প্রচেষ্টা অনেক সময় পুরুষটিকে হাস্যকর পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেয়। এ ধরনের পুরুষ অনেক সময় প্রমাণ করার চেষ্টা করে যে, নারীর বুদ্ধি কম। এর ফলে তারা নারীর চক্ষুশূলে পরিণত হয়।

শো অফ করার স্বভাব : অনেক পুরুষ আছে যারা নিজের অবস্থান, বাড়ি, গাড়ি, ভালো চাকরি কিংবা ব্যবসা, অর্থ ইত্যাদি নিয়ে অহংকার করে। যাকে আমরা শো অফ নামে চিনি। তারা ভাবে, এগুলোর জন্য নারী তার আশেপাশে ঘুরে বেড়াবে। তারা নারীকে দামি উপহার দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করে। কোনটি ভালোবেসে দেয়া এবং কোনটি শো অফ করার জন্য তা নারী সহজেই বুঝতে পারে। কোনো পুরুষের এমন স্বভাব থাকলে তা শিক্ষিত ও স্বনির্ভর নারী পছন্দ করে না।

রুচিশীলতা : রুচিশীল, ব্যক্তিত্বসম্পন্ন নারী দামী উপহার কিংবা গাড়ি-বাড়ির থেকেও পুরুষের সাধারণ জ্ঞান, তার বই পড়ার অভ্যাস আছে কি না, খাবার খাওয়ার ধরন, অন্যের সঙ্গে ব্যবহারের ধরন ইত্যাদি লক্ষ করেন। পুরুষের মধ্যে এ ধরনের স্বভাব না থাকলে তাকে বাতিলের খাতায় ফেলতে সময় লাগে না।

অন্যকে ছোট করা : কোনো কোনো পুরুষ আছে যারা নিজেকে বড় দেখানোর জন্য অন্যকে ছোট করে কথা বলে। তারা মনে করে, অন্যকে ছোট করতে পারলেই বুঝি নিজেকে বড় প্রমাণ করা যাবে। কিন্তু এতে তাদের ছোট মনের পরিচয়ই প্রকাশ পায়। অন্যের সঙ্গে তাদের ছোট ছোট আচরণগুলো নারী খেয়াল করে। সেখান থেকেই তাদের সম্পর্কে ধারণা করে নেয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।...

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার ক...

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা ঘুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা