লাইফস্টাইল

বড় শহর অবসাদ কম! 

লাইফস্টাইল ডেস্ক: মানুষের ভিড় মানে বড় শহর। আর কাজের চাপে ক্লান্তি ও অবসাদ এলে আমরা যাই ছোট শহরে বা প্রকৃতির মাঝে। দু’টি দিন প্রকৃতির মাঝে থাকলে অবসাদ দূর হয়।

ফিরে এসে আবার বেড়ে যায় কাজের গতি। কিন্তু সম্প্রতি এক গবেষণা বলছে ভিন্ন কথা।

আমেরিকার ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এর জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। আর তাতে দাবি করা হয়েছে, শহরের বাড়িঘরের কাঠামো, মানুষের মেলামেশা এবং পরস্পরের সঙ্গে সম্পর্ক— অবসাদের আশঙ্কা অনেকটাই কমিয়ে দেয়। তুলনায় ছোট শহর বা প্রকৃতির মাঝে থাকলে সেই আশঙ্কা বাড়তে পারে।

গবেষক দলটির প্রধান শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ড্রু স্টিয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শহরে নানা ধরনের মানসিক চাপ থাকে।

কিন্তু শহরের পরিবেশ মানুষ খুব সহজেই অন্যের সঙ্গে মেলামেশা করতে পারেন, মনের কথা খুলে বলতে পারেন। ফলে সেই চাপ কমে যায়। কিন্তু যেখানে অন্য মানুষের উপস্থিতি কম বা মেলামেশার সুযোগ কম, সেখানে অবসাদ, উদ্বেগের সমস্যা দ্রুত বাড়ে।

আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বড় শহরগুলোতে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা