লাইফস্টাইল

সবগুনের কচু শাক

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে সুপরিচিত সবজি কচু শাক। পুষ্টিগুণ এবং স্বাদের জন্য অনেকেই নিয়মিত এটি খেতে পছন্দ করেন। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা চেহারা থেকে বয়সের ছাপ দূর করতে এবং কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে।

কচু শাকে থাকা ভিটামিন এ এটি দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে এবং চোখ সম্পর্কিত জটিলতা কমায়। নিয়মিত কচু শাক কমায় হৃদরোগের ঝুঁকি। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে কচু শাক খুবই কার্যকরী। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা রক্তশূন্যতা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

উপকরণ: ছোট কচু-শাক, ছয় সাত জন খেতে পারে এরকম পরিমাণে। শুকনা মরিচ দুতিনটি। তেজপাতা ২টি। ছোট চিংড়ি মাছ। নারিকেল বাটা ২ চামচ। সাদা সরিষা-বাটা ৩ চামচ। হলুদ, ধনিয়া, লবণ পরিমাণ মতো। চিনি ১ চা-চামচ।

পদ্ধতি: কচু-শাক প্রথমে সিদ্ধ করে নিতে হবে।

একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে সামান্য ধনে, শুকনা-মরিচ ও তেজপাতার ফোঁড়ন দিন। এতে ছোট চিংড়ি মাছ দিয়ে ভালো ভাবে নাড়ুন। মাছ ভাজা ভাজা হয়ে আসলে তাতে নারিকেল বাটা, হলুদ ও লবণ দিয়ে নাড়ুন। এরপর শাক ঢেলে দিন।

শাকের পানি শুকিয়ে আসলে সাদা সরিষা বাটা দিয়ে ভালোভাবে নাড়ুন। এরপর সামান্য চিনি ছড়িয়ে দিন। নামানোর আগে শাকের ওপরে ২ চামচ সরিষার তেল দিন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

বিনোদন
sunnews24x7 advertisement
খেলা