লাইফস্টাইল

ব্রণের সমস্যা থেকে মুক্তি

লাইফস্টাইল ডেস্ক: ত্বকের সতেজতা ধরে রাখা কঠিন। এই দূষণের ফলে ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়। যা মোটেও কাম্য নয়। সবাই চায় ব্রণ ও দাগমুক্ত ত্বক। তবে এর জন্য চাই একটু বাড়তি সচেতনতা। এক্ষেত্রে খাদ্যাভ্যাসে সচেতন হলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি মেলে।

দুগ্ধজাতীয় খাবার, মশলাদার ও তৈলাক্ত খাদ্য ব্রণের কারণ হতে পারে। এমনকি কফি বেশি খেলেও ব্রণ হতে পারে।

এমনটিই জানিয়েছেন ভারতের বিখ্যাত নিউট্রিশনিস্ট ডা. শিল্পা অরোরা। তার মতে, কফি বেশি খেলে ব্রণ হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। যদিও হরমোনের ভারসাম্য বজায় না থাকাটাই এর মূল কারণ।

তাই প্রক্রিয়াজাত খাবার কম খেতে হবে। এছাড়া খাবারে চিনির পরিমাণ কম রাখতে হবে। ব্রণ দূর করার জন্য শাকসবজি বেশি খাওয়াটা জরুরি।

তিনি বলেন, ব্রণ কমানোর জন্য কফি কম খেতে হবে। কফি এমন রাসায়নিক থাকে, যা আমাদের স্ট্রেস হরমোন কে উদ্দীপিত করে এবং তা আমাদের ক্যালোরি গ্রহণ করার হার বাড়িয়ে তোলে, যা ব্রণ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে।

আরেক পুষ্টিবিদ রুপালি দত্তের মতে, পানি পান করা ত্বকের জন্য জরুরি। তবে বেশি কফি এবং কম খাবার খেলে অ্যাসিডের পরিমাণ শরীরে বেড়ে যায়। ফলে ডিহাইড্রেশন হয় এবং শরীরে বেশ কিছু জরুরি ভিটামিন ও খনিজ বেরিয়ে যায়। ফলে ব্রণ হতে পারে এবং শরীর স্ফীত হয়ে যেতে পারে।

প্রয়োজন অনুযায়ী পানি পান করুন ও এসব খাবার এড়িয়ে চলুন। বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: এনডিটিভি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা