ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নির্বাচনে জালিয়াতি, গ্রেফতার ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে কারচুপির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গতকাল গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রিগোজিনকে নিয়ে যা বললেন পুতিন

বৃহস্পতিবার (২৪ আগস্ট) আটলান্টার ফুলটন কাউন্টির একটি কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির জর্জিয়া প্রদেশে রিপাবলিকান দলের প্রার্থী তথা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই হয়।

ফল প্রকাশ হলে দেখা যায়, ১২ হাজার ভোটে জিতে গেছেন বাইডেন।

আরও পড়ুন: ইউক্রেনের ৪২ ড্রোন আটকালো রাশিয়া

তখন ট্রাম্প দাবি করছিলেন, গণনায় কারচুপি করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে পাল্টা কারচুপির অভিযোগ আনা হয়।

এ সময় জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয় তাকে।

ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ার আদালতে মোট ১৩ টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে রয়েছে- জর্জিয়ার গুন্ডামি-বিরোধী র‌্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন এবং জালিয়াতির ষড়যন্ত্র।

আরও পড়ুন: পুতিনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে

ট্রাম্পের সাথে তার ২ ঘনিষ্ঠ সহযোগী- হোয়াইট হাউসের তৎকালীন চিফ অফ স্টাফ মার্ক মেডোস এবং ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি অভিযুক্ত হন।

এছাড়া আমেরিকান বিচার বিভাগের তৎকালীন কর্তা জেফরি ক্লার্কসহ আরও ১৬ জনের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ আনা হয়।

তাদের সবাইকেই আত্মসমর্পণের জন্য ২৫ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সে নির্দেশ মেনেই জর্জিয়ার ঐ কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প।

আরও পড়ুন: ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

ট্রাম্প ছাড়া এ মামলার অন্যান্য অভিযুক্তরাও আত্মসমর্পণ করেন। ইতিমধ্যে জেলে ট্রাম্পের তোলা ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে।

ফুলটন কাউন্টির শেরিফের অফিস থেকে প্রকাশিত ছবিতে গাঢ় নীল স্যুট, সাদা শার্ট এবং লাল টাই পরে ক্যামেরার দিকে তাকাতে দেখা গিয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট।

সামাজিক মাধ্যমে ছবিটিকে অনেকেই ঐতিহাসিক ছবি বলে মন্তব্য করেছেন। কারণ আমেরিকার সমস্ত সাবেক প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্পই প্রথম যিনি ফৌজদারি মামলায় গ্রেফতার হলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

ট্রাম্পকে ফুলটন কাউন্টি কারাগারে বুকের কাছে একটি বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়, যেখানে তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি উল্লেখ করা ছিল।

এছাড়া ওজন লেখা ছিল ৯৭ কিলোগ্রাম এবং চুলের রঙ সোনালি। কারাগার কর্তৃপক্ষের তরফে ছবিটি তোলা হয়।

আরও পড়ুন: মাইকেল ফ্যারাডে’র প্রয়াণ

সে সময় জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমেরিকার কাছে অত্যন্ত দুঃখজনক দিন। আমি কোনও ভুল করিনি। বিচার ব্যবস্থার সাথে প্রতারণা করে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের গ্রেফতারের খবর পেয়ে তার অনেক সমর্থক আটলান্টার ঐ কারাগারের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা