ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে রেলসেতু ধস, নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মিজোরাম রাজ্যে নির্মাণাধীন রেলসেতু ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।

আরও পড়ুন: ওয়াগনারের প্রধানসহ নিহত ১০

বুধবার (২৩ আগস্ট) মিজোরামের সাইরাং শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এতে বলা হয়েছে, এ দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

দেশটির কর্মকর্তারা জানান, উত্তর-পূর্ব ভারতে নির্মাণাধীন একটি রেলওয়ে সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৬ জনে পৌঁছেছে। এছাড়া
এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ভারতে রেলসেতু ধসে নিহত ১৭

স্থানীয় গণমাধ্যমের জানিয়েছে, সেতুটির একটি অংশ ধসে পড়ার সময় সেখানে ৪০ জন শ্রমিক ছিলেন। তবে সেতু ধসে পড়ার কারণ এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে একজন আহত শ্রমিক রয়েছেন, যাকে সেতুর ১০০ মিটার (৩২৮ ফুট) উচু পিলারের ওপর থেকে নামিয়ে আনতে হয়েছিল।

আরও পড়ুন: সেপ্টেম্বরে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা

মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে কুরুং নদীর ওপর এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। সরকার নিহতদের নিকটাত্মীয়দের ২ লাখ রুপি করে প্রদান করবে।

আরও পড়ুন: সৌদির সব বিমানবন্দরে বাংলাদেশী ফ্লাইট

এছাড়া আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও এতে ঘোষণা করা হয়েছে।

রেলের কর্মকর্তারা জানান, নিহতরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা।

আরও পড়ুন: জাপার সাবেক এমপি নিহত

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা বলেন, এ দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুঃখ ও সহানুভূতির গভীরতা কথায় প্রকাশ করা সম্ভব নয়।

সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ভারতে এ ধরনের নির্মাণাধীন সেতু বা স্থাপনায় দুর্ঘটনা অস্বাভাবিক কোনও ঘটনা নয়।

২০২২ সালের অক্টোবরে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ধসে ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা