সংগৃহীত
রাজনীতি

জাপার সাবেক এমপি নিহত

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর জেলায় মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৬) নিহত হয়েছেন।

আরও পড়ুন: আ.লীগের বড় ২ সমাবেশ সেপ্টেম্বরে

আজ বুধবার (২৩ আগস্ট) শহরের আলিয়া মাদরাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ উল্যাহর বড় ছেলে রাকিব হোসেনের সাথে কথা বলে জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ উল্যাহ সড়কের পাশে ছিটকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জঙ্গিগোষ্ঠীকে মদদ দিচ্ছে বিএনপি

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম রনি জানান, মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। নিহতের স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ওসি মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। মোটরসাইকেল চালককে আটক করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কালো পতাকা মিছিল করবে বিএনপি

জানা যায়, নিহত মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১ম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন।

সবশেষ, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। গত শনিবার তার সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি প্রার্থী ছিলেন তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা