সংগৃহীত
জাতীয়

সৌদির সব বিমানবন্দরে বাংলাদেশী ফ্লাইট

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের এয়ারলাইন্সগুলো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত সমঝোতা স্মারক করেছে। ফলে দেশের যে কোনো বিমানবন্দর থেকে সৌদি আরবের যে কোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

আরও পড়ুন: কাস্টমসের ১৩০ রাজস্ব কর্মকর্তা বদলি

আজ বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

২০১২ সালের চুক্তি অনুযায়ী সৌদির সাথে বাংলাদেশ থেকে শুধুমাত্র জেদ্দা, রিয়াদ, দাম্মাম ও মদিনা বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করা যেতো। আজকের চুক্তির পর আর কোন সীমাবদ্ধ থাকলো না আকাশপথে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানান, সৌদি আরবের পক্ষে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল দুয়াইলেজ ও বাংলাদেশ পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা

নতুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ থেকে সৌদি আরবে পরিচালিত ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতি সপ্তাহে ৪৯টি যাত্রীবাহী ও কার্গো ফ্লাইট পরিচালিত হতো বাংলাদেশ থেকে। নতুন চুক্তিতে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে তা ৭০ করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব ও নির্দেশনায় দেশের এভিয়েশন শিল্প বিকশিত হয়ে আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে। গত সাড়ে ১৪ বছরে সারা দেশে বিমান পরিবহন অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণ, যাত্রীসেবা বৃদ্ধি, কারিগরি ও জন দক্ষতা উন্নয়নের মাধ্যমে এভিয়েশন খাত উন্নত হয়েছে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার দেশের অন্যতম এভিয়েশন রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফলে ২ দেশের এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি পাবে। এই ২ দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের পর্যটনের পরিকল্পিত উন্নয়নে পর্যটন মহা পরিকল্পনা প্রণয়ন সম্পন্ন হয়েছে। ফলে বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দেশের পর্যটন খাতে ২ দেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। সৌদি আরব আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ করলে তাকে আমরা স্বাগত জানাবো।

আরও পড়ুন: এখন থেকে ট্রানজিট ভিসায় ওমরাহ

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তার বক্তব্যে জানান, সৌদি আরবের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত দৃঢ়। বাংলাদেশি সম্প্রদায়ে সৌদি আরবে একটি বড় বসবাস রয়েছে, যারা ২ দেশের উন্নয়নেই ভূমিকা রাখছেন। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২ দেশই এর সুফল পাবে।

সৌদি আরবের মন্ত্রী আরও জানান, বাংলাদেশের আন্তরিক আতিথেয়তা ও চমৎকার প্রাকৃতিক পরিবেশের কারণে দেশের পর্যটনের বিকশিত হওয়ার বড় সুযোগ রয়েছে। বাংলাদেশের আতিথেয়তাকে যেকোনো পর্যটক আজীবন মনে রাখবে। বাংলাদেশের পর্যটনের উন্নয়নে সৌদি আরব ভবিষ্যতে সহায়তা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড.তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ছাড়াও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ ২ দেশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা