ছবি : সংগৃহিত
জাতীয়

কাস্টমসের ১৩০ রাজস্ব কর্মকর্তা বদলি

বেনাপোল প্রতিনিধি: রাজস্ব কর্মকর্তা (আর ও) পদ মর্যাদার ১৩০ জন কর্মকর্তাকে এক সাথে বদলি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আরও পড়ুন: ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা

বুধবার (২৩ আগস্ট) এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

এর আগে ২১ আগস্ট ৬ জন কমিশনার, ১৬ আগস্ট ১০৪ জন রাজস্ব অফিসার ও ২৬ জুলাই ১১২ জন রাজস্ব কর্মকর্তা এবং ১১৩ জন সহকারি রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়।

বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা এস এম রবিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সেপ্টেম্বরে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, জাতীয় বাজেট পাসের পর এনবিআরসহ বিভিন্ন কাস্টমস হাউজে, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিপ্তরে, বন্ড কমিশনারেটে, শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে রদ বদল করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ভ্যাট প্রশাসন-৩ শাখার দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বুধবার বলা হয়েছে, শুল্ক আবগারী ও ভ্যাট ভিাগের রাজস্ব কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো।

আরও পড়ুন: এখন থেকে ট্রানজিট ভিসায় ওমরাহ

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারি করা হলো আগামী ৩০ আগস্ট অপরাহ্নের মধ্যেই বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্তে বর্তমান কর্মস্থল হকে অবমুক্ত হবেন বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।

তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য “সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো” এর আত্ততায় এই বদলি বলে মনে করেন এনবিআর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা