সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনের ৪২ ড্রোন আটকাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ৪২টি ড্রোন আটকে দেশটির হামলাচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রাতের আঁধারে হামলা চালাতে এসেছিল এবং বেশিরভাগ ড্রোনকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আটকে দেওয়া হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

শুক্রবার (২৫ আগস্ট) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়াও কিছু ড্রোন সরাসরি ধ্বংস করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মস্কো জানিয়েছে মোট ৪২টি ড্রোন রাতের আঁধারে ক্রিমিয়া উপদ্বীপে আক্রমণের জন্য ইউক্রেনের প্রচেষ্টায় রাশিয়ার সামরিক বাহিনী ব্যর্থ হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, ‘ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডে ৯ টি ইউএভি (মানুষবিহীন এরিয়াল ভেহিকেল) ধ্বংস করা হয়েছে ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আরও ৩৩টি ইউএভি দমন করা হয়েছে, সেগুলো লক্ষ্যে পৌঁছাতে না পেরে বিধ্বস্ত হয়েছে।’

আরও পড়ুন: গ্রেফতারের ২০ মিনিট পর জামিন

তবে রুশ এ মন্ত্রণালয় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি এখনো।

২০১৪ সালে রাশিয়া সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপ দখলে নেয়। রুশ গত বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এ অঞ্চলটি ইউক্রেনীয় আক্রমণের শিকার হতে শুরু করে। ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা ও হামলার চেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ বৃদ্ধি পেয়েছে।

কিয়েভ বলেছে, ক্রিমিয়াকে নিজেদের দখলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। গত বৃহস্পতিবার ইউক্রেন বলেছে, ‘বিশেষ অভিযান’ চলাকালীন রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়ায় ইউক্রেনীয় পতাকা উড়িয়েছে তার বাহিনী।

আরও পড়ুন: প্রিগোজিনকে নিয়ে যা বললেন পুতিন

ক্রিমিয়ায় এস-৪০০ অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম রাশিয়ার আছে। বুধবার ইউক্রেন জানায়, তারা সেই সিস্টেম ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনীয় সময় সকাল ১০টার দিকে ঐ দিন ক্রিমিয়ায় বড়সড় একটি বিস্ফোরণ হয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরপরই দাবি করে, রাশিয়ার এস-৪০০ মিসাইল সিস্টেম ধ্বংস করা হয়েছে।

রাশিয়া অবশ্য তাৎক্ষণিক কোনও জবাব এখনো দেয়নি। রাশিয়ার এক সেনা ব্লগার জানিয়েছেন, এস-৩০০ মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে। রাশিয়া দাবি করছে, ইউক্রেন রাশিয়ার ভেতরে ঢুকে আক্রমণ চালিয়েছে।

মস্কো রাশিয়ার সাথে এই উপদ্বীপের সংযোগকারী রাশিয়ান নির্মিত ক্রিমিয়ান সেতুতে হামলার জন্য প্রতিবার ইউক্রেনকেই অভিযুক্ত করে আসছে।

আরও পড়ুন: নির্বাচনে জালিয়াতি, গ্রেফতার ট্রাম্প

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপ পুনর্দখল করাই ইউক্রেনের লক্ষ্য।

গত বুধবার কিয়েভে এক অনুষ্ঠানে জেলেনস্কি জানান, দুঃখজনক হলেও সত্য, এখনও ইউক্রেনের বহু জায়গা রাশিয়ার দখলে। তার মধ্যে ক্রিমিয়া অন্যতম। ইউক্রেনের অন্যতম লক্ষ্য হলো ক্রিমিয়াকে পুনর্দখল করা।

এছাড়াও তিনি জানিয়েছেন রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অন্যান্য ভূখণ্ড পুনরুদ্ধার করাও কিয়েভের লক্ষ্য।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা