সংগৃহীত
আন্তর্জাতিক

প্রিগোজিনকে নিয়ে যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইভজেনি প্রিগোজিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম দিকে নীরব থাকলেও এবার মুখ খুললেন। একইসাথে নিহতদের প্রতি জানিয়েছেন সমবেদনা।

আরও পড়ুন: পুতিনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে

পুতিন তার বক্তব্যে জানান, সেই ১৯৯০ সাল থেকে প্রিগোজিনকে দীর্ঘদিন ধরে আমি চিনি।

ওয়াগনার প্রধান সম্পর্কে রুশ প্রেসিডেন্ট জানান, তিনি জটিল ভাগ্যের মানুষ ছিলেন ও জীবনে গুরুতর ভুল করেছেন। কিন্তু সঠিক ফলাফল অর্জন করেছিলেন। পিগোজিন ১ জন মেধাবী মানুষ ও মেধাবী ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

পুতিন জানান, সে শুধু দেশেই কাজ করেননি, বিদেশের মাটিতেও তার অবদান রয়েছে, বিশেষ করে আফ্রিকায়।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, আমি যতদূর জানি তা হলো একদিন আগে সে আফ্রিকা থেকে ফিরেছিলেন। কিছু কর্মকর্তার সাথে দেখাও করেছেন। বিমান বিধ্বস্ত হয়ে মারা যওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

পশ্চিমা বিশ্লেষকরা প্রিগোজিনের মৃত্যুর পেছনে সরাসরি পুতিনের হাত রয়েছে বলে মনে করছেন। তাদের ধারণা, গত জুনে পুতিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার পর থেকেই এমন ভয়ংকর পরিণতি ‘অনিবার্য’ হয়ে পড়েছিল তার জন্য।

বুধবার একটি প্লেন বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধানের মৃত্যুর পর ব্রিকস সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন পুতিন। আন্তর্জাতিক ঐ সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বললেও প্রিগোজিনের মৃত্যু নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা