ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম শীর্ষ সম্মেলনে ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করে নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোটের শীর্ষ সম্মেলনে নতুন পূর্ণ সদস্য হিসেবে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের নাম ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসের আমন্ত্রণের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। নতুন বছরে পাঁচ দেশের জোট থেকে ১১ দেশের জোটে পরিণত হবে ব্রিকস।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ব্যাপারে বলেছেন, আমরা ব্রিকস জোটের সম্প্রসারণের প্রথম ধাপ নিয়ে ঐক্যমতে পৌঁছেছি।

আরও পড়ুন: ভারতে রেলসেতু ধস, নিহত বেড়ে ২৬

আমরা আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান এবং সৌদি আরবকে ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানাতে সিদ্ধান্ত নিয়েছি। এই সদস্যপদ ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

এদিকে বাংলাদেশসহ ২০টি দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিল। এরমধ্যে প্রথম ধাপে ছয়টি দেশকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে শুরু হয় তিনদিনের এ শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া বাকি চার দেশের সরকার প্রধানরা স্বশরীরে অংশ নেন।

আরও পড়ুন: ওয়াগনারের প্রধানসহ নিহত ১০

বুধবার জোটের শীর্ষ নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরমধ্যে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ব্রিকসের পরিধি বাড়ানো এবং ডলারবিহীন লেনদেনের বিষয়টি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এদিন জানান, নতুন সদস্য যুক্ত করে ব্রিকসের পরিধি বাড়াতে সম্মত হয়েছে বাকি দেশগুলো। তিনি আরও জানান, এবারের সম্মেলনেই নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে।

ব্রিকসে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে ভারত ও ব্রাজিল প্রথমে সম্মত ছিল না। কিন্তু চীনের প্রচেষ্টায় তারা এ মনোভাব পরিবর্তন করে।

আরও পড়ুন: ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩

গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, জোটে নতুন সদস্য নিতে তাদের কোনো আপত্তি নেই।

নরেন্দ্র মোদি নতুন এ ছয়টি দেশের নাম ঘোষণার পর বলেছেন, আমি ব্রিকসে নতুন এ ছয় দেশকে স্বাগত জানাই। আমি এসব দেশের মানুষ ও নেতাদের শুভেচ্ছা জানাচ্ছি।

প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি সবগুলো দেশ একসঙ্গে সহযোগিতা ও সমৃদ্ধির নতুন যুগের জন্য কাজ করবে। সূত্র: এনডিটিভি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা