সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন : ওয়াগনারের প্রধানসহ নিহত ১০

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বাইকার বারে গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিবিএস লস অ্যাঞ্জেলেস জানিয়েছে। এতে বলা হয়েছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির ওই ঘটনা ঘটে এবং আরও ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

টুইটার দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ জানিয়েছেন, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

শেরিফের অফিস অবশ্য এই ঘটনায় বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি এবং মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন : ১৩ অঞ্চলে বৃষ্টির আভাস

সিবিএস জানিয়েছে, ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি বাইকার বারে গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে এখন আইন প্রয়োগকারী বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে।

সিবিএস আরও জানায়, হামলাকারীকেও গুলি করা হয়েছে, তবে তার অবস্থা জানা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা