আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি পার্বত্য গ্রামে ব্যাপক ভূমিধসে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ আছেন অন্তত ১৪০ জন মানুষ। এছাড়া ঘটনাস্থল থেকে ১০৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন : রাষ্ট্রদূতরা নিজেদের সম্রাট মনে করেন

বৃহস্পতিবার মধ্যরাতে তুমুল বৃষ্টির মধ্যে এই ভূমিধস ঘটে। ঘটনার পর অল্প সময়ের মধ্যেই মধ্যেই ভারতের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে।

গ্রামটি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় খাড়া রাস্তা বেয়ে ভারী যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়েই হালকা যন্ত্রপাতি এবং কোদাল, বেলচা জাতীয় সাধারণ উপকরণ দিয়ে চালাতে হচ্ছে উদ্ধার তৎপরতা। সেই সঙ্গে যোগ হয়েছে ব্যাপক বর্ষণ ও কুয়াশা।

আরও পড়ুন : ইমরানের ১৪ বছর জেল হতে পারে

যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে, ব্যাপক বৃষ্টির মধ্যে মাটি খোঁড়ার হালকা যন্ত্রপাতি নিয়ে তৎপরতা চালাচ্ছেন হলুদ রঙের রেইনকোট পরা উদ্ধারকর্মীরা।

এনডিআরএফের মহাপরিচালক অতুল কারওয়াল জানিয়েছেন, ‘ব্যাপক বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। এই আবহাওয়ায় তৎপরতা চালানো খুবই কঠিন। এ পর্যন্ত ১৬ জনকে মৃত এবং ১০৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি আমরা। তবে আমাদের ধারণা এখনও অন্তত ১৪০ জন মাটির নিচে চাপা পড়ে আছেন।’

আরও পড়ুন : বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ বলেছেন, ছোট সেই গ্রামটিতে মাত্র ৫০টি ঘর ছিল। সেগুলোর অধিকাংশই ধ্বংস হয়েছে। ভূধসের সময় গ্রামটির প্রায় ৮০ জন মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি।

বেঁচে যাওয়া একজন গ্রামবাসী জানান, ‘এরকম ঘটনা আগে কখনোই হয়নি। কখনোই ভাবিনি, পাহাড় ধ্বসে যাবে, যে কারণে লোকজন এখানে থাকতো,’ বলেছেন আরেকজন।

আরও পড়ুন : জাতিসংঘের প্রতিনিধিকে তলব

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ভূমিধসে মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা