ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদে ফ্লাইওভারের ওপর বেপরোয়া গতির গাড়ির চাপায় পুলিশ কনস্টেবলসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: জনতার সামনে দুই নারীকে যৌন নির্যাতন!

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১টায় আহমেদাবাদের ইস্ককন ফ্লাইওভারে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ও একজন হোম গার্ডের সদস্য রয়েছেন ।

ভারতীয় এনডিটিভি জানিয়েছে, আহমেদাবাদের সরখেজ-গান্ধীনগর মহাসড়কের ইস্ককন ফ্লাইওভারে প্রথমে একটি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ছুটে যান পুলিশ সদস্যরা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে বন্দুক হামলা, হতাহত ৯

এছাড়া কয়েকজন পথচারীও জড়ো হন। এমন সময় বেপরোয়া গতিতে একটি জাগুয়ার গাড়ি উৎসুক জনতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত আরও চারজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় স্যাটেলাইট পুলিশ স্টেশনের পরিদর্শক কে ওয়াই ভায়াস দুর্ঘটনা সম্পর্কে বলেন, রাত ১টার দিকে ইস্ককন ফ্লাইওভারে একটি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনা সম্পর্কে জানার পর স্থানীয় পুলিশ এবং একজন হোম গার্ড জওয়ান ট্রাফিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। কী হয়েছে দেখতে ও কৌতুহল থেকে কয়েকজন পথচারীও সেখানে জড়ো হন।

আরও পড়ুন: পাকিস্তানে দেয়াল ধসে নিহত ১১

তিনি আরও বলেন, ‘যখন তারা ফ্লাইওভারের ওপর ছিলেন তখন একটি দ্রুত গতির জাগুয়ার গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন মারা যান।

চারজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতদের মধ্যে একজন কনস্টেবল এবং হোম গার্ড জওয়ান রয়েছেন। অন্তত ১০ জন যারা আহত হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ফ্লাইওভারের নিচ থেকে ধারণা করা একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর পর জাগুয়ার গাড়ির চালককে গণধোলাই দিচ্ছেন উপস্থিত জনতা। এতে গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

নিহতদের সবাই তরুণ উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ওই ইস্ককন ফ্লাইওভারের নিচে হয়ত আড্ডা বা অন্য কিছুর জন্য এসেছিলেন তারা। দুর্ঘটনা ঘটার পর সেখানে গেলে গাড়ি চাপায় তাদের মৃত্যু হয়।

জাগুয়ার গাড়ির চালক মদ্যপ ছিলেন এমন আলামত পাওয়া যায়নি। তবে চিকিৎসা শেষে সুস্থ্য হলে তাকে গ্রেফতার করা হবে। সূত্র: এনডিটিভি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা