ভারতে ৩৮ জনের মৃত্যুদন্ড
আন্তর্জাতিক

ভারতে ৩৮ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আহমেদাবাদে ২০০৮ সালের সিরিজ বোমা হামলার ঘটনায় অভিযুক্ত ৩৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আহমেদাবাদের বিশেষ আদালত এ রায় প্রদান করে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিটের ব্যবধানে শহরের বিভিন্ন এলাকায় ২১টি বোমা হামলার ঘটনা ঘটে।

ওই হামলায় মোট ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিল।

এ হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী হরকাতুল-উল-জিহাদ-আল-ইসলামি জড়িত থাকার দাবি করেছিল। পরে পুলিশের তদন্তে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

জানা যায়, হামলা শুরুর ৫ মিনিট আগে সব সংবাদমাধ্যমে একটি ইমেইল পাঠানো হয়।

২০০২ সালে গুজরাটে গোধার ট্রেনে আগুনকে কেন্দ্র করে দাঙ্গার প্রতিশোধ হিসেবে কিছুক্ষণের মধ্যে প্রতিশোধের কথা লেখা ছিল তাতে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

প্রসঙ্গত, ভারতের গুজরাট রাজ্যের গোধরায় ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারী একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়েছিল, যাদের অধিকাংশই ছিল হিন্দু তীর্থযাত্রী।

ওই ঘটনাকে কেন্দ্র করেই ভারতের ইতিহাসের সবচাইতে গুরুতর সাম্পদ্রায়িক দাঙ্গা শুরু হয়েছিল, যাতে ১ হাজারেরও বেশি লোক নিহত হয় - যারা প্রধানত মুসলিম।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সবরমতী এক্সপ্রেস নামের ওই ট্রেনটি হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে অযোধ্যা থেকে ফেরার সময় একদল মুসলিম তার ওপর আক্রমণে চালায় এবং ট্রেনটি জোর করে থামিয়ে একটি বগিতে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন: অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন

কিন্তু পরে রাজ্য সরকারের একটি তদন্ত কমিশন ২০০৮ সালে এক রিপোর্টে বলে যে, ট্রেনে আগুন লাগানোর ঘটনা ছিল একটি ষড়যন্ত্র।

সরকারি একটি রিপোর্টে বলা হয়েছিল, ট্রেনের ভেতরের একটি দুর্ঘটনা থেকেই হয়তো আগুনের সূচনা হয়েছিল।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা